ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তিক্ততা ভুলে এরদোয়ান-ম্যাকরনের ‘প্রেমপত্র’!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গত বছর চরম বিষোদগারে লিপ্ত হন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন।

ইসলাম ধর্ম অবমাননাসহ নানা বিষয়ে বেপরোয়া মন্তব্য করায় ম্যাকরনকে এক হাত নেন এরদোয়ান। এমনকি তার (ম্যাকরনের) মানসিক চিকিৎসা করানো উচিত বলেও মন্তব্য করেছিলেন তুরস্কের প্রেসিডেন্ট।

তবে এবার দু’জনের মধ্যে সুম্পর্কের আভাস মিলছে। তিক্ত সম্পর্ক পেছনে ফেলে নতুন বছরে ম্যাকরনকে চিঠি লিখে দুঃখ প্রকাশ করেছেন এরদোয়ান।

ফরাসি প্রেসিডেন্টও চিঠির উত্তর দিতে একদমই ভুল করেননি। দু’দেশের সুসম্পর্ক পুনরায় গড়ে তোলার আহ্বান জানিয়ে এরদোনয়াকে উত্তর লিখে পাঠিয়েছেন তিনিও। দুজনের চিঠি বিনিময়ের বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, এরদোয়ানের চিঠির জবাব খুবই চমৎকারভাবে দিয়েছেন প্রেসিডেন্ট ম্যাকরন। চিঠির শুরুতেই ‘প্রিয় তাইয়্যেপ’ লিখে শুরু করেন তিনি। তুরস্ক ইউরোপের গুরুত্বপূর্ণ অংশীদার বলে এরদোয়ানকে জানান ম্যাকরন।

আঙ্কারার সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি দুজনের বৈঠক আয়োজনেরও ইচ্ছে পোষণ করেছেন ফরাসি প্রেসিডেন্ট।

এ বিষয়ে আঙ্কারা জানিয়েছে সিরিয়া, লিবিয়া ও সন্ত্রাসবাদসহ আঞ্চলিক ইস্যুতে দ্বিপক্ষীয় আলোচনার প্রস্তাব দিয়েছেন ম্যাকরন। পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অনুসন্ধান করতে গিয়ে ফ্রান্সসহ প্রতিবেশী দেশ গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে উঠেপড়ে লেগেছে ইইউ’র নেতারা। দেশটির কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপে কাজও বেশ এগিয়ে নিয়েছে।

সিরিয়া ও লিবিয়া ইস্যু ছাড়াও বিরোধপূর্ণ অঞ্চল নাগার্নো-কারাবাখ নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে আঙ্কারা-প্যারিস। অবশেষে দু’দেশের প্রেসিডেন্টের ইতিবাচক চিঠি বিনিময়ে সংকট কিছুটা কাটবে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তিক্ততা ভুলে এরদোয়ান-ম্যাকরনের ‘প্রেমপত্র’!

আপডেট সময় ০১:৩৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১