ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আইফোন ৮, ৮ প্লাস ও টেনেও অ্যাপলের চমক

অাকাশ আইসিটি ডেস্ক:

অবশেষে প্রতীক্ষার অবসান হলো। মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তার নতুন আইফোন বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে মঙ্গলবার। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক জমকালো অনুষ্ঠানে নতুন আইফোনের ঘোষণা দিল অ্যাপল। নতুন আইফোনের নাম দেওয়া হয়েছে আইফোন ৮ ও ৮ প্লাস। এছাড়া চমক হিসেবে এসেছে আইফোন টেন (আইফোন এক্স)।

অ্যাপল জানিয়েছে, তাদের এই দুটি ফোন বাজারে আসবে সেপ্টেম্বরের ২২ তারিখে। প্রি অর্ডার শুরু হবে সেপ্টেম্বরের ১৫ তারিখ থেকে। আইফোন ৮ ও আইফোন ৮ প্লাস প্রায় আইফোন ৭ ও আইফোন ৭ প্লাসের মতো। তবে আইফোন ৮ ও ৮ প্লাসে থাকছে গ্লাস ব্যাক। আইফোন ৮- এ যথারীতি সিঙ্গেল ক্যামেরা আর ৮ প্লাসে থাকছে ডাবল ক্যামেরা।

আইফোন ৮ ও ৮ প্লাসের রং থাকছে রূপালী, ধূসর ও সোনালী, যা সোনালী ও গোলাপীর মাঝামাঝি রং। ফোনগুলো হবে পানি ও ধুলা প্রতিরোধী। এতে থাকছে ‘ট্রু টোন প্রযুক্তি’ সম্বলিত নিউ রেটিনা এইচডি ডিসপ্লে, যা পারিপার্শ্বিক আলোর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে প্রদর্শনের স্বয়ংক্রিয় ক্ষমতাযুক্ত। আইফোন ৮- এর সাউন্ড সিস্টেমকে ২৫ শতাংশ উন্নত করা হয়েছে, যার বেসকে আরও গভীর করা হয়েছে।

আইফোন ৮ আইফোন ৭ এর চেয়ে ২৫ শতাংশ দ্রুতগতিতে কাজ করবে। কারণ, আইফোন ৭-এর এ১০ চিপের স্থলে আইফোন ৮-এ থাকছে ৬৪ বিটের এ১১ বায়োনিক চিপ। একই কনফারেন্সে অ্যাপল আইফোন টেন বা এক্স আনার ঘোষণাও দেয়, যার মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০০ ডলার। এতে থাকছে এজ টু এজ ৫.৮ ইঞ্চি সুপার রেটিনা ডিসপ্লে। ফেস আইডি প্রযুক্তিযুক্ত ফোনটিতে থাকছে না কোনো স্টার্ট বাটন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আইফোন ৮, ৮ প্লাস ও টেনেও অ্যাপলের চমক

আপডেট সময় ১১:৫০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭