ঢাকা ১১:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সাংবাদিক হিলালী ওয়াদুদ আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

দৈনিক ভোরের কাগজের জেষ্ঠ্য সহ-সম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার সকাল ৯টার দিকে হিলালীর শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

তিনি ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ডিএসইসির বার্ষিক সাধারণ সভায় যোগদানের জন্য খিলগাঁওয়ের বাসা থেকে বের হচ্ছিলেন হিলালী। এমন সময় বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে মালিবাগ খিদমাহ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হিলালীর প্রথম জানাজা তার কর্মস্থল ভোরের কাগজ ভবনে, এরপর জাতীয় প্রেসক্লাবে হবে। সেখান থেকে সরাসরি গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে দাফন করা হবে।

হিলালী স্ত্রী ও একমাত্র মেয়ে সামারা হিলালীকে রেখে গেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সাংবাদিক হিলালী ওয়াদুদ আর নেই

আপডেট সময় ১১:৩৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১