ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালিতে বোমা হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা হামলা ঘটনায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। জাতিসংঘ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বুধবার দেশটির মধ্যাঞ্চল টিম্বাকটুর বামবারা-মাউদে শহরের প্রায় ২০ কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে।

আগ থেকে পেতে রাখা একটি বোমা শান্তিরক্ষীদের বহরের গাড়ির আঘাতে বিস্ফোরিত হয়। একইসময় অজ্ঞাত হামলাকারীরা শান্তিরক্ষীদের ওপর গুলি চালায়।
তবে কারা এ হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। তবে ওই অঞ্চলে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে।

নিহত শান্তিরক্ষীরা আইভরি কোস্ট থেকে এসেছিলেন বলে এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

মালির জাতিসংঘ মিশনে ১৩ হাজারেরও বেশি সেনা সদস্য কর্মরত রয়েছে। দেশটির উত্তরাঞ্চলে ও মধ্যাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা দমনে কাজ করছেন তারা। এখন পর্যন্ত মিশনটির প্রায় ২৩০ জন সদস্য প্রাণ হারিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মালিতে বোমা হামলায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহত

আপডেট সময় ০৩:৩২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১