ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রেসিপি: স্বাদের দুধ লাউ

আকাশ নিউজ ডেস্ক:  

মিষ্টান্নের অন্যরকম স্বাদ পেতে পরখ করে দেখতে পারেন দুধ লাউ বা দুধকদু। খুব কম সময়ে ঘরেই তৈরি করতে পারেন মজাদার এই রেসিপি।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন দুধ লাউয়ের রেসিপি-

উপকরণ :

একটি কচি লাউ, পাটালি গুড়, খেজুরের গুড়, চিনি, এলাচ, দারুচিনি, তরল দুধ, ফুল ক্রিম পাউডার দুধ, ঘি ও সুজি।

যেভাবে তৈরি করবেন :

একটি কচি লাউ কেটে বড় বড় টুকরো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিন। এবারে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিন। লাউয়ের বিচির অংশ বাদ দিয়ে শুধু ওপরের অংশ গ্রেট করে নিতে হবে। লাউ গ্রেট করা হয়ে গেলে আরেকবার হালকা হাতে ধুয়ে অল্প পানিতে সিদ্ধ করে নিতে হবে।

লাউ সিদ্ধ হয়ে গেলে এবার একটি স্ট্রেইনারে ঢেলে ছেকে নিন। পানি ঝরে ঠাণ্ডা হয়ে গেলে হাত দিয়ে মুঠি করে চেপে বাড়তি পানিটুকুও ঝড়িয়ে ফেলতে হবে। পানি ঝড়ানো হয়ে গেলে এতে দিয়ে দিন আট থেকে ১০টি আস্ত এলাচ এবং একই পরিমাণের দারচিনি। এবার এগুলো ঘিয়ে ভেজে নিন।

এবারে একটি হাঁড়িতে চার লিটার তরল দুধ ও এক কেজি ফুল ক্রিম পাউডার দুধ দিয়ে জ্বাল করে নিন। দুধ জ্বাল হলে এতে দিয়ে দিন দুই টেবিল চামচ সুজি। সুজি দিয়ে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে দলা পাকিয়ে না যায়।

অন্য একটি হাঁড়িতে এক কাপ ঘি দিয়ে তাতে গ্রেটেড লাউ এবং কুঁচি করে রাখা গুড় দিয়ে দিন। এবার এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। প্রথমে গুড় গলে পানি পানি হবে, যা ভেজে একদম শুকিয়ে নিতে হবে।

গুড়ের পানি টেনে ঘি ওপরে উঠে এলে এবার এটি জ্বাল করে রাখা দুধে ঢেলে ভালোভাবে মিলিয়ে দিতে হবে। এপর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে নইলে পোড়া লেগে যেতে পারে।

স্বাদ অনুযায়ী সামান্য লবণ দিতে পারেন। কেননা মিষ্টি খাবারে লবণ ব্যবহার স্বাদে আনে পূর্ণতা। এবার এতে দিয়ে দিন স্বাদমতো চিনি। চিনির পরিমাণটা নির্ভর করবে কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন তার ওপর। চিনি দেওয়ার পর আর অল্প কিছুক্ষণ নেড়ে নামিয়ে ফেলতে হবে চুলা থেকে।

ব্যস খুব সহজেই তৈরি হয়ে যাবে স্বাদের দুধ লাউ বা দুধকদু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রেসিপি: স্বাদের দুধ লাউ

আপডেট সময় ১১:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১