ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আত্মবিশ্বাসী মিরাজ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এই সিরিজটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতেই। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে উঠার পর এটিই হবে সাকিব আল হাসানের প্রথম সিরিজ। সবকিছু মিলিয়ে টাইগাররাই এগিয়ে থাকবে বলে বিশ্বাস করেন বাংলাদেশী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।

করোনা শুরুর আগে দুইটা সিরিজ খেলেছে বাংলাদেশ। একটা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে। তার আগে হয়েছে টাইগারদের পাকিস্তান সফর। দুইটা সিরিজেই সাদামাটা ছিল মিরাজের পারফর্ম। সে কথা অকপটেই স্বীকার করেন এই তরুণ অলরাউন্ডার।

আজ অনুশীলন শেষে এক সাক্ষাৎকারে মিরাজ বলেন,‘আমরা অনেকদিন পর একসঙ্গে হয়েছি। মাঠে ফিরতে সবাই মুখিয়ে আছে। বিশেষ করে সাকিব ভাইও দলে ফিরেছেন। হয়ত এক বছর খেলার বাইরে ছিল তবে করোনাভাইরাসের কারণে এই এক বছর আমাদের খেলাও হয়নি যেটা কিনা আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল।’

আসন্ন সিরিজ নিয়ে নিজের অনুভূমি প্রকাশ করতে গিয়ে এই তরুণ ক্রিকেটার বলেন, ‘আমার অবশ্যই ভালো অনুভূতি থাকবে। কারণ এখানে যদি ভালো করতে পারি, তাহলে নিজেকে ফেরানোর ভালো একটা সুযোগ পাব। এটাই চেষ্টা করব, নিজের পারফরম্যান্স ভালো করার জন্য এবং দিনশেষে দল যেন ভালো ফল করে।’

দুই দলের সবশেষ টেস্টে ১২ উইকেট নিয়ে বলতে গেলে একাই সফরকারীদের গুঁড়িয়ে দিয়েছিলেন মিরাজ। সেবারই প্রথম স্পিন কোয়ার্টেট নিয়ে খেলেছিল বাংলাদেশ। নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব ফেরায় আবারও সেটির পুনরাবৃত্তির সুযোগ তাদের সামনে।

বাংলাদেশ-উইন্ডিজ মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি চলতি মাসের ২০ তারিখে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ দুটি যথাক্রমে ২২ এবং ২৫ তারিখে অনুষ্ঠিত হবে। এরপর ফেব্রুয়ারির ৩ তারিখে প্রথম এবং ১১ তারিখে দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আত্মবিশ্বাসী মিরাজ

আপডেট সময় ০৭:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১