ঢাকা ০২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে শেড-চেয়ার রাখার নির্দেশ শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে কৃষকলীগ নেতা আটক

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার রুহিতপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে কৃষকলীগ নেতা আটক হয়েছেন। মধ্য রাতে কৃষকলীগ নেতাকে এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাত্রিযাপনকালে যৌন উত্তেজক ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে গণধোলাই দিয়েছে গ্রামবাসী। পরে তাকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। অভিযুক্ত ওই নেতার নাম সিরাজুল ইসলাম রাজ। তিনি ঢাকা জেলা কৃষক লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলার নবাবচর গ্রামের আপ্তু মিয়ার ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন যাবত খোলামুড়া গ্রামের মেয়ে ও রুহিতপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের গৃহবধূ তার মামাতো বোনের বাসায় অবৈধ যাতায়াত ছিলো এই নেতার। এরই অংশ হিসেবে মঙ্গলবার দিবাগত রাতে গৃহবধূর শ্বশুরবাড়িতে তার থাকার রুমে প্রবেশ করে রাজ। বাড়ির আশপাশের লোকজন টের পেলে ভোরবেলা তাকে হাতেনাতে ধরে ফেলে এলাকাবাসী।

পরে মারধরের একপর্যায়ে সে তার অপকর্মের কথা স্বীকার করে। খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকেসহ ওই নারীকে থানায় নিয়ে যায়। ঢাকা জেলা কৃষক লীগের সভাপতি জাকির উদ্দীন আহমেদ রিন্টু ঘটনার ব্যাপারে বলেন, আমি বিষয়টি জেনেছি। ঘটনা সত্য হলে পরবর্তী মিটিংয়ে আলোচনা সাপেক্ষে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হবে। ব্যক্তির দায় দল নিবে না।

এ ব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, পরকীয়ার জেরে এক নারী ও এক পুরুষকে রুহিতপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রাম থেকে আটক করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করতে গিয়ে কৃষকলীগ নেতা আটক

আপডেট সময় ০৫:২৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১