ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ওমানে সুলতান নির্বাচনে নতুন আইন, প্রথম ক্রাউন প্রিন্স ইয়াজান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সুলতান নির্বাচনের জন্য নতুন উত্তরাধিকার আইন প্রকাশ করেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক আল সাঈদ। নতুন এই আইন অনুযায়ী সুলতানের ছেলেদের মধ্যে বয়স অনুয়ায়ী ধারাবাহিকভাবে সুলতান হওয়ার যোগ্যতা অর্জন করবেন। সেই অনুযায়ী দেশটির ইতিহাসে প্রথম ক্রাউন প্রিন্স নির্বাচিত হয়েছেন সুলতান হাইথামের বড় ছেলে ধী ইয়াজান বিন হাইথাম।

সোমবার সুলতান হাইথাম বিন তারিক উত্তরাধিকার সূত্রে ‘নির্দিষ্ট এবং স্থিতিশীল প্রক্রিয়া’ স্থাপনের জন্য ডিক্রি জারি করেন এবং প্রথমবারের মতো ক্রাউন প্রিন্স নির্বাচিত করেন। খবর আল জাজিরার

সুলতান হাইথামের জ্যেষ্ঠ পুত্র ধী ইয়াজান বিন হাইথাম বর্তমানে সংস্কৃতি, ক্রীড়া এবং যুবমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

নতুন মৌলিক আইনের ৫ নং আর্টিকেলে বলা হয়েছে, সুলতানের অবর্তমানে তার বড় পুত্র সুলতান হবেন। এভাবে সন্তানদের বয়সের ক্রমানুসারে তারা সুলতানের মর্যাদা লাভ করবেন।

গত বছরের জানুয়ারিতে সুলতান কাবুস বিন সাঈদ আল সাঈদের মৃত্যুর পর ক্ষমতায় বসেন তার চাচাতো ভাই সুলতান হাইথাম। কাবুস ৪৯ বছর ওমান শাসন করেছেন। তবে তার মৃত্যুর পর কে সুলতান হবেন তা নির্ধারণ করে যাননি।

ওমানের গঠনতন্ত্র অনুযায়ী সুলতানকে রাজপরিবারের সদস্য হতে হবে, পাশাপাশি ‘মুসলিম, পরিপক্ক, যুক্তিবাদী এবং ওমানী মুসলিম বাবা-মায়ের বৈধ পুত্র’ হতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ওমানে সুলতান নির্বাচনে নতুন আইন, প্রথম ক্রাউন প্রিন্স ইয়াজান

আপডেট সময় ১২:৫৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১