ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র বাবর ইফতিখার বলেছেন, সন্ত্রাস দমন বিশেষ করে অপহৃত তিন ইরানি সীমান্তরক্ষী উদ্ধারে ইরানের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়াতে আগ্রহী ইসলামাবাদ।

সোমবার পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি

তিনি আরও বলেন, ইরানের তিন সীমান্তরক্ষী উদ্ধারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ বিষয়ে ইরানের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। নিরাপত্তা জোরদারে সীমান্তে কাঁটাতারের বেড়া বসানোর কাজ আগামী বছর শেষ হবে বলে তিনি জানান।

পাকিস্তানের সেনা মুখপাত্র বলেন, ইসলামাবাদে আইএসসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলো সংগঠিত হচ্ছে। এর পেছনে পাশ্চাত্যেরও হাত রয়েছে বলে তিনি জানান। একইসঙ্গে এ ধরণের প্রবণতার পরিণতির বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

২০১৮ সালের অক্টোবরে ইরানের দক্ষিণ-পূর্বের মিরজাভা জিরো পয়েন্ট থেকে ১২ জন ইরানি সীমান্তরক্ষীকে অপহরণ করে সন্ত্রাসীরা। তাদের অপহরণ করে পাকিস্তান ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে নয় জনকে মুক্ত করা সম্ভব হয়। এখনও তিন জন সন্ত্রাসীদের হাতে আটক রয়েছে।

ইরান প্রথম থেকেই অপহৃতদের মুক্ত করতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়ে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান

আপডেট সময় ১০:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১