ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিএসএল নিলামের শীর্ষ ক্যাটাগরিতে গেইল মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২১ সালের আসরের নিলাম হবে আগামী রোববার। নিলামের আগে মঙ্গলবার ড্রাফটের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিএসএল নিলামে প্ল্যাটিনাম তথা শীর্ষ ক্যাটাগরিতে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার ক্রিস গেইল, অস্ট্রেলিয়ার ক্রিস লিন, দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের সঙ্গে রয়েছেন বাংলাদেশ দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

পিএসএল নিলামের অন্যতম প্রধান আকর্ষণ আফগান লেগ স্পিনার রশিদ খান। তিনি আইসিসির সদ্য ঘোষিত দশক সেরা টি-টোয়েন্টি তালিকায় স্থান করে নিয়েছেন। এ তারকা স্পিনার আছেন পিএসএল প্ল্যাটিনাম ক্যাটাগরিতে।

প্ল্যাটিনাম ক্যাটাগরিতে আছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান ডেভিড মিলার। পিএসএলের গত আসরগুলোতে করাচি কিংস, লাহোর কান্দার্স ও ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে খেলা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্রিস গেইল আছেন এ তালিকায়।

পিএসএল প্লেয়ার্স ড্রাফটের প্ল্যাটিনাম ক্যাটাগরিতে আছেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার ক্রিস লিন। আছেন ক্যারিবীয় তারকা ‍ডুয়াইন ব্রাভো। তিনি এর আগে লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি এবং কোয়েটা গ্ল্যাডিয়েটর্সে খেলেছেন।

ড্রাফটের শীর্ষ তালিকায় আছেন উইন্ডিজ তারকা ব্যাটসম্যান কার্লোস ব্র্যাথওয়েট, লেন্ডল সিমন্স, ইভিন লুইস, দক্ষিণ আফ্রিকার মরন মরকেল, রাশি ভ্যান ডার ডুসেন, ইমরান তাহির ও ডেল স্টেইন।

প্ল্যাটিনামে আছেন ইংল্যান্ডের তারকা ওপেনার অ্যালেক্স হেলস, অলরাউন্ডার মঈন আলী, ক্রিস জর্ডান, টম ব্যান্টন, শ্রীলঙ্কার থিসারা পেরেরা, বাংলাদেশের কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান ও নেপালের সন্দীপ লামিচান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পিএসএল নিলামের শীর্ষ ক্যাটাগরিতে গেইল মোস্তাফিজ

আপডেট সময় ০৭:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১