ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টানা চারবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন পেলোসি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ডেমোক্র্যাটদলীয় নেতা ন্যান্সি পেলোসি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পুনর্নির্বাচিত হয়েছেন। রিপাবলিকান সিনেটররা জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে যখন তৎপর তখন সামান্য ব্যবধানে চতুর্থবারের মত স্পিকার নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক পেলোসি। খবর এএফপি ও আলজাজিরার।

স্থানীয় সময় রোববার মার্কিন প্রতিনিধি পরিষদে স্পিকার পদে ভোটাভুটি হয়। এতে ৭ ভোটের ব্যবধানে জয়ী হন পেলোসি। তিনি পেয়েছেন ২১৬ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২০৯ ভোট। ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পেলেও প্রতিনিধি পরিষদে গতবারের চেয়ে ১১ টি আসন কম পেয়েছে দলটি। এবার প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা পেয়েছে ২২২ টি আসন। আর রিপাবলিকানরা পেয়েছেন ২১২ টি আসন।

৫ জন ডেমোক্র্যাট পেলোসিকে ভোট দেননি। গত ১৭ বছর ধরে প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের প্রতিনিধিত্ব করছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই সবচেয়ে বেশি সময়কার নারী স্পিকার।

বিবিসি অনলাইন জানায়, চতুর্থবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার মধ্য দিয়ে ন্যান্সি পেলোসির প্রায় ৫০ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে একটা নতুন অধ্যায় যুক্ত হলো। তিনি আবার সংবাদের শিরোনাম হলেন।

প্রতিনিধি পরিষদের স্পিকার হিসেবে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের অ্যাজেন্ডা এগিয়ে নিতে ন্যান্সি পেলোসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

ন্যান্সি পেলোসি বলেছেন, আমরা এমন এক কঠিন সময়ে প্রতিনিধি পরিষদের নতুন যাত্রা শুরু করেছি যখন দেশের সাড়ে তিন লাখ করোনায় মারা গেছেন আর দুই কোটির বেশি মানুষ সংক্রমিত হয়েছেন।

ন্যান্সি পেলোসি বলেন, ‘আমাদের সবচেয়ে অগ্রাধিকার হবে করোনভাইরাসকে পরাজিত করা। আমরা একে পরাজিত করব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টানা চারবারের মতো প্রতিনিধি পরিষদের স্পিকার হলেন পেলোসি

আপডেট সময় ০১:২৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১