ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে ১১ শিয়া খনি শ্রমিককে গুলি করে হত্যা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনি থেকে ১১ জন শ্রমিককে অপরহরণের পর অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। নিহতরা সবাই হাজরা শিয়া মতাবলম্বীর জনাগোষ্ঠী।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন অনলাইন জানিয়েছে, তাদের সবাইকে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। এ ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিন্দা জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অপহরণের পর তাদের একটি পাহাড়ে নিয়ে যায়। রোববার তাদের গুলি করে হত্যা করা হয়। ঘটনাস্থলে ছয়জনের মৃত্যু হয়। অন্য পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

এদিকে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা অপহরণকারীদের সন্ধানে বেলুচিস্তানের পাহাড়ি এলাকায় অভিযান চালাচ্ছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

কোয়েটার ডেপুটি কমিশনার জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

প্রসঙ্গত, বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় ছয় লাখ শিয়া মতাবলম্বী হাজরা জনগোষ্ঠীর মানুষ দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তানে ১১ শিয়া খনি শ্রমিককে গুলি করে হত্যা

আপডেট সময় ১০:৫১:০০ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১