ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চীন ও রাশিয়ার ১৯ যুদ্ধবিমানকে তাড়া করল দক্ষিণ কোরিয়া

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

দেশের আকাশসীমায় প্রবেশ করায় রাশিয়া ও চীনের ১৯ সামরিক যুদ্ধবিমানকে তাড়া করেছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার এ দাবি করে দেশটি। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় চীন ও রাশিয়ার সঙ্গে যোগাযোগ করে সতর্ক করে জানিয়েছে তাদের এমন ঘটনা পুনরাবৃত্তি করা উচিত না।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) অনুযায়ী চারটি চীনা যুদ্ধবিমান কোরিয়ার বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (কেডিআইজেড) প্রবেশ করে। আর রাশিয়ান বিমান ছিল ১৫টি। রাশিয়ার বিমানগুলো চীনের বিমানগুলোকে অনুসরণ করছিল।

এরপরই দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী দেশটির বিমানবাহিনীর যোদ্ধাদের কৌশলগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

এদিকে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বলেছে, চীনা সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়াকে জানিয়েছে যুদ্ধবিমানগুলো নিয়মিত প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিল। তাদের (কোরিয়া) এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে ঢেকার আগেই সেখান থেকে চলে আসে।

তবে জেসিএস জানিয়েছে, এই ঘটনায় মনে হচ্ছে চীন ও রাশিয়া যৌথ মহড়া দিচ্ছিল। তবে এটি আরও বিশ্লেষণ প্রয়োজন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চীন ও রাশিয়ার ১৯ যুদ্ধবিমানকে তাড়া করল দক্ষিণ কোরিয়া

আপডেট সময় ১০:৫৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০