ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল মাকে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায় ছেলে উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে: ডা. শফিকুর বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী এক মাসে চার হত্যা, অভিযুক্তদের বাড়িতে হামলা-আগুন শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র এইচএসসি পরীক্ষাকেন্দ্রের বাইরে শেড-চেয়ার রাখার নির্দেশ শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভাগ্নীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

দিনাজপুরের খানসামায় ৩ সন্তানের জননী ভাগ্নীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে মামা সোনা মিয়ার বিরুদ্ধে। ঘটনাটি খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের টংগুয়া গ্রামের মাদারডাঙ্গা এলাকায় ঘটেছে। ভিকটিমের দূরসম্পর্কে মামা সোনা মিয়া।

ভুক্তভোগী নারী ও স্থানীয়রা জানায়, খানসামার মাদারডাঙ্গা এলাকার সোনা মিয়া (৫৫) দীর্ঘদিন ধরে তার পাশের বাড়িতে অবস্থানকারী ভাগ্নীকে খারাপ প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। তিনি সম্পর্কে মামা হওয়ায় লজ্জায় কাউকে বিষয়টি জানাতে পারেননি। গত ১৬ ডিসেম্বর সন্ধ্যার পর ভাগ্নীর স্বামী ও তার সন্তানেরা ননদের বাড়িতে এক অনুষ্ঠানে যাওয়ায় ফাঁকা বাড়ি পেয়ে মামা ফোনে কয়েকবার খারাপ প্রস্তাব দেয়।

এতে ভাগ্নী প্রস্তাবে রাজি না হয়ে ফোন বন্ধ করে রেখে এশার নামাজের জন্য ওজু করে ঘরে প্রবেশের সময় ওই মামা পেছন দিক দিয়ে মুখ চেপে ধরে টানাহেঁচড়া করে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এমতাবস্থায় ভাগ্নী নিজেকে রক্ষা করতে মামা সোনা মিয়ার হাতে কামড় দেয়। এতে মামা তাকে ছেড়ে দিলে ভাগ্নী চিৎকার দেয়।

চিৎকার শুনে আশেপাশের বাড়ি থেকে লোকজন এলে মামা পালিয়ে যায়। এরপর বিষয়টি নিয়ে এলাকায় বসলে মামা তার ভুল স্বীকার করে মাফ চায় ও নগদ মোটা অংকের টাকা দেয়ার প্রস্তাব দিলেও ভাগ্নী তা প্রত্যাখ্যান করে মামার বিচারের দাবিতে আইনের শরনাপন্ন হয়।

এ বিষয়ে খানসামা থানার অফিসার ইনচার্জ শেখ কামাল হোসেন বলেন, সোমবার রাতে ভিকটিমের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তা তদন্তাধীন রয়েছে। তবে প্রাথমিক তদন্তে এর সত্যতা প্রতীয়মান হয়েছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

ভাগ্নীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

আপডেট সময় ০৯:২৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০