ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এশিয়ায় প্রথম টিকা পেল সিঙ্গাপুর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার প্রায় এক বছর পর আশা আলো দেখেছে বিশ্ব। টিকার আনুষ্ঠানিক অনুমোদন ও টিকাদান শুরু করেছে বেশ কয়েকটি দেশ। সেই ধারাবাহিকতায় এশিয়ার প্রথম দেশ হিসেবে টিকার চালান পেয়েছে সিঙ্গাপুর। মার্কিন কোম্পানি ফাইজার ও জার্মান সংস্থা বায়োএনটেকের টিকা হাতে পেয়েছে দেশটি।

সোমবার সিঙ্গাপুরে ফাইজার-বায়োএনটেকের টিকার প্রথম চালান আসে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সৌদি, বাহরাইনের ফাইজারের টিকা অনুমোদনের পর গত সপ্তাহে ফাইজারের টিকার অনুমোদন দেয় সিঙ্গাপুর। খবর এএফপির

খবরে বলা হয়েছে, সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে বেলজিয়াম থেকে টিকার প্রথম চালান আসে।

টিকা পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং ফেসবুক পোস্টে বলেছেন, ‘টিকার প্রথম চালান সিঙ্গাপুরে এসেছে দেখে আমি আনন্দিত।’

টিকা আনতে একটা দীর্ঘ ও কষ্টকর বছর গেল বলে উল্লেখ করে সিঙ্গাপুর প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, টিকা আসার খবর সিঙ্গাপুরবাসীকে উল্লসিত করবে। আর ২০২১ সাল নিয়ে আশাবাদী হওয়া যাবে।

২০২১ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৫৮ লাখ অধিবাসীর সবাইকে টিকার আওতায় আনতে চায় সিঙ্গাপুর। তবে অন্যান্য দেশের মতো শুরুতে অগ্রাধিকার পাবেন স্বাস্থ্যকর্মী, বয়স্ক মানুষ ও চিকিৎসাগতভাবে ঝুঁকিতে থাকা ব্যক্তিরা।

ফাইজার-বায়োএনটেকের টিকার দুটি ডোজ নিতে হয়। আর এই টিকা অন্তত মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়। টিকা সংরক্ষণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে সিঙ্গাপুর। টিকা নেয়ার জন্য নাগরিকদের উৎসাহ দিচ্ছে দেশটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এশিয়ায় প্রথম টিকা পেল সিঙ্গাপুর

আপডেট সময় ০১:৩১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০