ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ক্রীড়াঙ্গনে আধুনিকায়ন ও ব্যাপক উন্নয়ন করেছে সরকার’

আকাশ স্পোর্টস ডেস্ক:  

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছরে সরকার ক্রীড়াঙ্গনকে আধুনিকায়নের পাশাপাশি ব্যাপক উন্নয়ন করেছে। বিশ্বে দেশের ক্রীড়াঙ্গন ব্যাপক পরিচিতি লাভ করেছে।

বৃহস্পতিবার ভোলার চরফ্যাশনে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু আন্ত-কলেজ গোল্ড কাপ ক্রিকেট ও আন্ত-ইউনিয়ন ফুটবল টুনার্মেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার মতো গৌরব অর্জন করেছি। গত বছর সাউথ এশিয়া গেমসে সবচেয়ে বেশি স্বর্ণ পদকসহ আরও অনেক পদক পেয়েছি। দেশের প্রতিটি জেলা ও উপজেলাগুলোতে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণে কাজ করেছে সরকার। এভাবে যদি সরকারের কার্যক্রম অব্যাহত থাকে, তাহলে আমরা দেশের ক্রীড়াঙ্গনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব।

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আকতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী ও ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘ক্রীড়াঙ্গনে আধুনিকায়ন ও ব্যাপক উন্নয়ন করেছে সরকার’

আপডেট সময় ১১:৪৪:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০