ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হিজবুল্লাহর ২০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের একাত্তরের ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না: জামায়াতকে মির্জা ফখরুল

শচীন-লারার রেকর্ড ভাঙার হাতছানি কোহলির সামনে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

অস্ট্রেলিয়া সফরে গিয়ে ওয়ানডে সিরিজে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন ভারত দলের অধিনায়ক বিরাট কোহলি।

ওয়ানডেতে দ্রুততম ১২ হাজার রানের রেকর্ডকে বগলদাবা করে স্বদেশি লিজেন্ড শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলেন কোহলি।

এর আগে দ্রুততম ২২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।

এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আরও দুটি রেকর্ডের হাতছানি রয়েছে কোহলির সামনে।

এ রেকর্ড দুটি করতে পারলে দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে পেছনে ফেলবেন কোহলি।

বৃহস্পতিবার অ্যাডিলেড ওভালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারতের চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

এই টেস্টে ১৭৯ রান করলেই ক্যারিবীয় কিংবদন্তি লারার রেকর্ড ছোঁবেন কোহলি। অ্যাডিলেডে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ছাড়া সবচেয়ে বেশি টেস্ট রান করেছেন ব্রায়ান লারা। চার টেস্টে ৭৬.২৫ গড়ে দুটি সেঞ্চুরি এবং দুটি হাফসেঞ্চুরিসহ ৬১০ রান করেছেন এই উইন্ডিজ কিংবদন্তি।

আর ভারত দলের অধিনায়ক কোহলির দখলে রয়েছে ৪৩১ রান। ওই মাঠে এখন পর্যন্ত তিন টেস্ট খেলে ৭১.৮৩ গড়ে এই রান করেছেন তিনি।

সে হিসাবে আর মাত্র ১৭৯ রান করলেই ব্রায়ান লারার রেকর্ড ভেঙে অতিথি দেশের ব্যাটসম্যান হিসেবে অ্যাডিলেড ওভালে সবচেয়ে বেশি রান করার নজির গড়বেন কোহলি।

অন্যদিকে একটি সেঞ্চুরি পেলে অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে শচীনের সর্বাধিক ৬টি সেঞ্চুরির রেকর্ড ভাঙবেন কোহলি।

অস্ট্রেলিয়ার মাটিতে ২০ টেস্টে ৬টি সেঞ্চুরিসহ ১৮০৯ রান করেছেন লিটল মাস্টার। কোহলি ১২ টেস্ট খেলেই ইতিমধ্যে অস্ট্রেলিয়ায় ৬টি সেঞ্চুরি হাঁকিয়ে শচীনকে ছুঁয়ে ফেলেছেন। এখন লক্ষ্য তাকে ছাড়িয়ে যাওয়ার।

তবে এবার এই দুটি রেকর্ড ভাঙতে মাত্র একটি টেস্ট পাচ্ছেন বিরাট কোহলি। কারণ প্রথম টেস্টের পরই সন্তানসম্ভাবা স্ত্রী আনুশকার পাশে থাকতে দেশে ফিরবেন কোহলি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

শচীন-লারার রেকর্ড ভাঙার হাতছানি কোহলির সামনে

আপডেট সময় ০৬:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০