ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দ্রুত বড়লোক হওয়ার লোভে মাদক ব্যবসা!

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় আলাদা অভিযান চালিয়ে সাত হাজার ৯০০ পিস ইয়াবা ও ২৫০ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার সন্ধ্যায় র‌্যাব-২ এর মিডিয়া সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন এই তথ্য জানিয়েছেন।

র‌্যাব কর্মকর্তা জানান, রাজধানীর আদাবর থানার শ্যামলী এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার ৯০০ পিস ইয়াবাসহ ইরফান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইরফান প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছেন, বর্তমানে রাজধানীতে ইয়াবার বেশি চাহিদা থাকার কারণে দ্রত বড়লোক হওয়ার লোভে তিনি মাদকের ব্যবসায় নেমেছেন।

আব্দুল্লাহ আল মামুন জানান, পৃথক অভিযানে মোহাম্মদপুর থানার আল্লাহ করিম মসজিদ সুপার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে দুটি প্লাস্টিকের বড় বস্তায় ফেনসিডিল নিয়ে যাওয়ার সময় বাবুল শাহ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। বস্তার ভেতর থেকে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য তিন লাখ ৭৫ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মোহাম্মপুর ও আদাবর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে বলে জানিয়েছে র‌্যাব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দ্রুত বড়লোক হওয়ার লোভে মাদক ব্যবসা!

আপডেট সময় ১১:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০