ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নিকোলসের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক: 

শুরুটা তেমন আহামরি না হলেও হেনরি নিকোলসের সেঞ্চুরিতে ওয়েলিংটন টেস্টের প্রথম দিনটা নিজেদের করে নিল নিউজিল্যান্ড।

শুক্রবার (১১ ডিসেম্বর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নামে নিউজিল্যান্ড।

প্রথম দিন শেষে ৬ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করেছে কিউইরা।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ক্যারিবীয় বোলারদের দাপটে শুরুটা তেমন ভালো হয়নি কিউইদের। দলীয় ৭৩ রানেই বিদায় নেন স্বাগতিকদের তিন ব্যাটসম্যান। তবে সেখান থেকে ঘুরে দাঁড়ানোর শুরু উইল ইয়ং ও নিকোলসের।

৪৩ রান করে শ্যানন গ্যাব্রিয়েলের শিকার হয়ে ইয়ং বিদায় নিলে ভাঙে তাদের ৭০ রানের জুটি। এরপর ব্রাডলি-জন ওয়াটলিং ৩০ রান যোগ আলজারি জোসেফের বলে বোল্ড হয়ে ফেরেন। তবে অন্যপ্রান্তে অটল থাকেন নিকোলস। তাকে যোগ্য সঙ্গ দেন ডেরিল মিচেল।

দিনের শেষদিকে চেমার হোল্ডারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন মিচেল। এই লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ৪২ রানের ইনিংস। অপরদিকে নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন নিকোলস। দিনশেষে ১১৭ রান নিয়ে অপরাজিত থাকেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এই ইনিংস গড়ার পথে তিনি ১৫ চার ও ১ ছক্কা হাঁকিয়েছেন। ১ রান নিয়ে সঙ্গ দিচ্ছেন কাইল জেমিয়েসন।

বল হাতে ক্যারিবীয় পেসার গ্যাব্রিয়েল তুলে নিয়েছেন ৩ উইকেট। ২ উইকেট গেছে হোল্ডারের দখলে। বাকি উইকেট জোসেফের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

নিকোলসের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে নিউজিল্যান্ড

আপডেট সময় ০৭:২৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০