ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জমি লিখে নিয়ে বৃদ্ধাকে রাস্তায় ফেলে পালিয়েছে নাতিরা

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বসতবাড়ির জমি লিখে নিয়ে হাসিনা বেওয়া নামে এক বৃদ্ধাকে শীতের মধ্যে রাস্তায় ফেলে পালিয়ে গেছে নাতিরা। বুধবার গফরগাঁও থানা পুলিশ ৯৯৯ নাম্বারে ফোন পেয়ে শতবর্ষী ওই বৃদ্ধাকে তিতাস গ্যাস অফিস সংলগ্ন রাঘাইচটী গ্রামের রাস্তা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানা যায়, পৌর শহরের ৬নং ওয়ার্ডের রাঘাইচটী গ্রামের মরহুম আব্দুল খালেকের স্ত্রী হাসিনা বেওয়া। এক ছেলে ও এক মেয়ে রেখে স্বামী আবদুল খালেক মারা যান প্রায় ২৫ বছর আগে। স্বামী মারা যাওয়ার পর ছেলে শহিদ মিয়া ও মেয়ে জোসনা বেগমকে নিয়ে বসবাস করতেন শহরের তিতাস গ্যাস অফিস সংলগ্ন রাঘাইচটী এলাকায়।

ছেলে শহিদ মিয়া বিয়ে করে স্ত্রী সন্তান নিয়ে থাকেন ত্রিশাল উপজেলার ধলা বাজারে। মেয়ে জোসনা বেগম মারা গেছে ৪-৫ বছর আগে। বসতবাড়িতে দেড় শতাংশ জমি ছিল তা কৌশলে লিখে নেয় মেয়ের ঘরের নাতি ইব্রাহীম ও ইস্রাফিল। বয়সের ভারে ন্যুব্জ হাসিনা বেওয়া এখন আর চলাফেরা করতে পারেন না। কনকনে শীতের মধ্যে হাসিনা বেওয়াকে ভোরে রাস্তায় ফেলে পালিয়ে যান নাতিরা।

বৃদ্ধার সৎ ছেলে জালাল মিয়া জানান, মা হাসিনা বেওয়া আমাদের সঙ্গে থাকেন না। জমি লিখে নেয়ার পর থেকে নাতি ইব্রাহীম ও ইস্রাফিলের সঙ্গে থাকেন।

এ বিষয়ে গফরগাঁও থানার এসআই আহসান হাবিব জানান, বৃদ্ধা হাসিনা বেওয়াকে রাস্তায় পড়ে থাকতে দেখে কে বা কারা ৯৯৯ নাম্বারে ফোন করেন। বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধার দুই সৎ ছেলেকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে নাতিরা পলাতক রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জমি লিখে নিয়ে বৃদ্ধাকে রাস্তায় ফেলে পালিয়েছে নাতিরা

আপডেট সময় ১০:৩৮:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০