ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ম অবমাননা: বিতর্কের মুখে ক্ষমা চাইলেন সাইফ

আকাশ বিনোদন ডেস্ক :

ওম রাউতের ‘আদিপুরুষ’ ছবিতে লঙ্কেশ্বর রাবণের ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা সাইফ আলি খানকে। সম্প্রতি ‘আদিপুরুষ’ ছবি নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তিনি। তার মন্তব্যের নিন্দা করেছেন নেটিজেনদের একাংশ। রাজনীতিতেও আলোড়ন তৈরি হয়েছে তার ওই মন্তব্যের জেরে। এ তারকার বিরুদ্ধে অভিযোগ, রাবণ সম্পর্কে প্রচলিত ধারণার বিপরীত মন্তব্য করেছেন তিনি।

ঠিক কী বলেছেন সাইফ? তিনি বলেছিলেন, তার ছবিতে রাবণের সীতহরণের দিকটি ন্যায়ের দৃষ্টিতে দেখানো হবে। আর এরপরেই বিতর্ক শুরু হয়ে যায়।

সাইফ আলি খানের মন্তব্যে ঘিরে ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপি নেতা রাম কদম। তিনি লেখেন, সাইফ আলি খান আসন্ন ছবি আদিপুরুষ নিয়ে যে কথা বলেছেন তা আমায় অবাক করে দিয়েছে। ছবিতে রাবণের চরিত্রে অভিনয় করছেন সাইফ। তিনি বলেছেন, সীতা অপহরণের বিষয়টি ছবিতে ন্যায়সঙ্গত দেখানো হবে। রাবণের মানবিক দিক দেখানো হবে। তাহলে কি রামের বিরুদ্ধে তার যুদ্ধ ন্যায্য হবে।

পাশাপাশি টুইটে আদি পুরুষের পরিচালক ওম রাউতের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। সাফ জানিয়েছেন এ ধরনের বিষয় সহ্য করা হবে না।

এরপর ক্ষমা চেয়ে নেন সাইফ আলি খান। একটি বিবৃতিতে তিনি লেখেন, আমার একটা মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমার কথা মানুষের ভাবাবেগেও আঘাত করেছে। আমি কখনওই এমনটা করতে চাইনি। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি এবং নিজের মন্তব্য ফিরিয়ে নিচ্ছি। রাম সর্বদাই আমার আছে একজন আদর্শ পুরুষ। আর আদিপুরুষে খারাপের বিরুদ্ধে শুভশক্তির জয়কেই তুলে ধরা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

ধর্ম অবমাননা: বিতর্কের মুখে ক্ষমা চাইলেন সাইফ

আপডেট সময় ১১:২৪:০৯ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০