ঢাকা ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ত্রোপচারের জন্য মুমিনুলকে দুবাই পাঠানোর পরিকল্পনা বিসিবির

আকাশ স্পোর্টস ডেস্ক:

আঙুলের ইনজুরির কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেছেন গাজী গ্রুপ চট্টগ্রামের টপ-অর্ডার ব্যাটসম্যান মুমিনুল হক। গত ২৮ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করার সময় ডান হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পান তিনি।

চোটটি গুরুতর হওয়ায় মুমিনুলের আঙুলে অস্ত্রোপচার করাতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জন্য ২৯ বছর বয়সী তারকাকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

শনিবার (০৫ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব মুমিনুলের অস্ত্রোপচার করাতে হবে। একাধিক দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দ্রুত ভিসা পাওয়া সাপেক্ষে কোন দেশে পাঠানো হবে সেটা ঠিক করা হবে। যদি ভিসা পেতে দেরি হয় সেক্ষেত্রে দেশেই অস্ত্রোপচার করানো হবে বলে জানিয়েছেন তিনি।

প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘মুমিনুলের জন্য আমরা চেষ্টা করছি কয়েকটা জায়গায়, কারণ ভিসার একটা ব্যাপার রয়েছে। যদিও এটা এখনও নিশ্চিত হয়নি, ভিসা পাওয়ার সাপেক্ষে সবকিছু নির্ভর করছে। ভিসা পেলে সে কালকে যেতে পারবে। আর ভিসা পেতে দেরি হলে বাইরে অস্ত্রোপচার করাবো না। আমরা কয়েকটা জায়গায় চেষ্টা করছি যেখানে আমরা তাড়াতাড়ি নিশ্চিত করতে পারি। দুবাইতে চেষ্টা করা হচ্ছে। দুবাইতে দেরি (ভিসা পেতে) হলে অন্য দেশ দেখবো। তবে আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বাইরে পাঠানোর। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অস্ত্রোপচারের জন্য মুমিনুলকে দুবাই পাঠানোর পরিকল্পনা বিসিবির

আপডেট সময় ০৮:৫৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০