ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোবাইলে ভিডিও দেখিয়ে ৩ শিশুকে একাধিকবার ধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ বন্দরে মোবাইলে ভিডিও দেখিয়ে ও বিভিন্ন ধরনের প্রলোভনে তিন শিশুকে পৃথকভাবে একাধিকবার ধর্ষণ করেছে বাদল (২৮) নামে এক লম্পট। একমাস ধরে তিন শিশুকে বিভিন্ন সময়ে সে ধর্ষণ করে আসলেও বিষয়টি কেউ টের পায়নি। একপর্যায়ে শনিবার আরেকটি শিশুকে ধর্ষণ করতে গেলে ওই শিশু চিৎকার দিলে লম্পট বাদল পালিয়ে যাওয়ার পর অন্য তিন শিশুকে ধর্ষণের তথ্য প্রকাশ পায়।

গতকাল সকালে উপজেলার দেউলি চৌরাপাড়া এলাকা থেকে ধর্ষক বাদলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ধর্ষিতা তিন শিশুর পক্ষে এক শিশুর মা বাদী হয়ে বন্দর থানায় ধর্ষণ মামলা করেছে। গ্রেপ্তার ধর্ষক বাদল বন্দর উপজেলা দেউলি চৌরাপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

মামলার সূত্রমতে, বন্দর উপজেলার দেউলি চৌরাপাড়া এলাকার একটি পরিবারের স্বামী-স্ত্রী গার্মেন্টে কাজ করেন। তাদের ৬ বছরের এক শিশু কন্যা রয়েছে। তাদের প্রতিবেশী দুই পরিবারের ৮ ও ৬ বছরের দুটি কন্যা সন্তান রয়েছে। তাদের বাবা মাও কর্মজীবী।

তিন পরিবারের সবাই কর্মস্থলে থাকার সুযোগে প্রতিবেশী লম্পট বাদল গত ৮ই আগস্ট থেকে ৯ই সেপ্টেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে তিন শিশুকে বিভিন্ন ধরনের প্রলোভন ও তার মোবাইলের ভিডিও দেখিয়ে ধর্ষণ করে। গত একমাস ধরে তিন পরিবারের তিন শিশুকে ধর্ষণ করলেও পরিবারের কেউ বিষয়টি টের পায়নি। গত ৯ই সেপ্টেম্বর শনিবার ধর্ষক বাদল এক শিশুকে ধর্ষণ করার সময় শিশুটি চিৎকার করলে ওই শিশুর মা ছুটে আসলে বাদল পালিয়ে যান। পরে শিশুর বাবা-মা এলাকার লোকজনের কাছে বিষয়টি নিয়ে আলোচনা করলে তিন শিশুকে ধর্ষণের ঘটনার তথ্য বেরিয়ে আসে। পরে তিন শিশুর পক্ষে এক শিশুর মা বাদী হয়ে মামলা করার পর পুলিশ লম্পট বাদলকে গ্রেপ্তার করে।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, তিন শিশুকে ধর্ষণের ঘটনায় তিনজনের পক্ষে এক শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। মামলার পর ধর্ষক বাদলকে গ্রেপ্তার করা হয়। তাকে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মোবাইলে ভিডিও দেখিয়ে ৩ শিশুকে একাধিকবার ধর্ষণ

আপডেট সময় ০৭:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭