ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শাহজালালে ২১ স্বর্ণপাতসহ গ্রেফতার ১

অাকাশ জাতীয় ডেস্ক:

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ২১টি স্বর্ণের পাতসহ একজনকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক করা স্বর্ণের ওজন সোয়া দুই কেজির বেশি, যার মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়। ওই ব্যক্তির নাম জিন্নাত মাহমুদ শামীম (৪১)। তার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। স্বর্ণ গলিয়ে বিশেষ পাত তৈরি এবং তা কেমিকেল মিশ্রন ও প্যাকেজিং করে পাচার করছিল শামীম। জব্দকৃত স্বর্ণ উন্নতমানের এবং প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মালয়েশিয়া থেকে আসা জিন্নাত মাহমুদ শামীমের কাছ থেকে ২ কেজি ২২৮ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। তিনি স্বর্ণ গলিয়ে বিশেষভাবে পাত তৈরি করে এবং তা কেমিকেল মিশ্রন ও প্যাকেজিং লাগেজে ভরে পাচার করার চেষ্টা করছিল।

তিনি বলেন, বিমানবন্দরের গ্রিন চ্যানেল দ্রুত ত্যাগ করার সময় ওই যাত্রীকে চ্যালেঞ্জ করে শুল্ক গোয়েন্দা। তার কাছে স্বর্ণের বার আছে জানতে চাইলে তিনি তীব্র প্রতিক্রিয়া দেখান।

পরে তার বহনকৃত দুটি লাগেজ স্ক্যানিং করে স্বর্ণের অস্তিত্ত্ব পাওয়া যায় এবং বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগে সংযুক্ত অবস্থায় লোহার রিংয়ের ভেতরে হলুদ রঙের স্কচটেপ মোড়ানো অবস্থায় জিআই তার আকৃতির ২১টি স্বর্ণপাত উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শাহজালালে ২১ স্বর্ণপাতসহ গ্রেফতার ১

আপডেট সময় ০৬:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭