ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

বাড়ি ফিরছে তোফা-তহুরা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাবা-মায়ের কোলে চড়ে তারা রোববার বাড়ি ফিরছে। এছাড়া অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা করা শিশু তোফা ও তহুরা ভালো আছে। এ উপলক্ষে এদিন দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সভাকক্ষে তোফা-তহুরাকে বিদায় জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকরা তোফা-তহুরাকে নতুন জীবন দিয়েছেন। এরকম সাফল্য আগেও হয়েছে, যা আমাদের মুখ উজ্জল করেছে। বেড নেই, রোগীর চাপের মধ্যেও চিকিৎসকরা আন্তরিকতা নিয়ে কাজ করছেন। যেখানে অন্য দেশ পারছে না, সেখানে আমাদের চিকিৎসকরা করছেন।

এসময় মন্ত্রী তোফা-তহুরার ছাড়পত্র তাদের বাবা-মায়ের হাতে তুলে দেন। স্বাস্থ্যমন্ত্রী এসময় তহুরাকে কোলে তুলে নেন। আদরও করেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী ও দেশবাসির পক্ষ থেকে এ প্রক্রিয়ার সাথে যুক্ত সকলকে ধন্যবাদ জানান।

গত বছরের ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবনের কৃষক রাজু মিয়ার এই জমজ শিশু জোড়া লাগানো অবস্থায় ভূমিষ্ঠ হয়েছিল। গত ১৬ জুলাই তোফা-তহুরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ভর্তি করা হয়। ১ আগস্ট চিকিৎসকরা দীর্ঘ নয় ঘণ্টার অস্ত্রোপচার শেষে জোড়া লাগা তোফা ও তহুরাকে আলাদা করেন। বিদায়ী অনুষ্ঠানে তোফা ও তহুরার বাবা রাজু মিয়াকে ঢাকায় চাকরির ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ জানান সাংবাদিকরা। এসময় স্বাস্থ্যমন্ত্রীর তিনি বিষয়টি দেখার আশ্বাস দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

বাড়ি ফিরছে তোফা-তহুরা

আপডেট সময় ০৬:৫২:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭