ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিতর্কে না জড়িয়ে আন্দোলনে আসেন, আলেমদের উদ্দেশে জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:

ভাস্কর্য ও মূর্তি ইস্যুতে দেশে চলমান বিতর্কের কথা উল্লেখ করে আলেমদের উদ্দেশে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, অযথা বিতর্কে না জড়িয়ে গণতন্ত্রের আন্দোলনে আসেন। দেশে গণতন্ত্র নেই, দ্রব্যমূল্য কমছে না, গণতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে না; সরকারের কিছু টাকা পেয়ে সরকারের কথায় নাচবেন না।

তাদের কথায় নাচলে আপনাদেরই ক্ষতি হবে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাস্থ্য খাতে নৈরাজ্য-দুর্নীতি বন্ধ ও ওষুধের লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ।

তিনি বলেন, ওষুধ থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই আজ থেকে ১৫ দিনের মধ্যে সরকার যদি নিয়ম-নীতি মানে তাহলে ওষুধের দাম কমপক্ষে অর্ধেক হবে। দ্রব্যমূল্য চক্রাকারে বৃদ্ধি পাচ্ছে, ওষুধের মূল্যবৃদ্ধি কমানো হয়নি। এসবের সুবিধা পাচ্ছে মধ্যস্বত্বভোগীরা।

করোনার ভ্যাকসিন প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ বলেন, সরকার আজ ব্যবসায়ীদের সরকার। ভ্যাকসিন যথার্থ প্রমাণিত না হওয়া পর্যন্ত তাড়াহুড়োর কোনো কারণ নেই।

অনুমতি ছাড়া সভা-সমাবেশে নিষেধাজ্ঞা প্রসঙ্গে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, পুলিশকে দিয়ে যে হঠাৎ নোটিশ, পুলিশ সরকারের খাদেম না, জনগণের খাদেম। পুলিশেরও অভাব-অভিযোগ আছে। আজকে পুলিশ অফিসারদের বাড়ি-ঘর নেই। তাদের বাইরে গিয়ে বেতনের বেশি ভাড়া দিয়ে থাকতে হয়। এই অবস্থায় থাকলে ঘুষ খাবে না তো কী করবে?

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ লেবার পার্টির অন্যান্যরা বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিতর্কে না জড়িয়ে আন্দোলনে আসেন, আলেমদের উদ্দেশে জাফরুল্লাহ

আপডেট সময় ০৩:১২:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০