ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

মীরজাফরদের ঠাঁই বিএনপিতে হবে না: আজহারুল ইসলাম মান্নান

আকাশ জাতীয় ডেস্ক : 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অমান্য করে যে সকল নেতাকর্মীরা দলের মনোনিত প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন ঐ সকল মীরজাফরদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য হাই কমান্ডের হস্তক্ষেপ কামনা করেছেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

তিনি বলেছেন, যে সকল বিএনপির নেতাকর্মীরা দিনের বেলায় ধানের শীষ প্রতিক ও রাতের অন্ধকারে অন্য প্রার্থীদের পক্ষে কাজ করছেন তাদেরকেও চিহিৃত করা হচ্ছে। আপনারা সময় থাকতে সাবধান হয়ে যান। না হলে আপনাদের পতন অনিবার্য। মনে রাখেবেন ঐ সকল নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক হতে পারে না। তাদের পরিচয় একটাই তারা মীরজাফর। সাধারণ মানুষ তাদেরকে আস্থা কুড়ে নিক্ষেপ করবে।

শনিবার (৩১ জানুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের এক নম্বর ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব. জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন বাদল, সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এসএম আসলাম, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, সদস্য শহিদুল ইসলাম, সদস্য জুয়েল রানা, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাও. তৈয়ব আল হোসাইন, জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মাহবুব হোসেন, থানা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান শিপন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সম্রাট আকবরসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

মীরজাফরদের ঠাঁই বিএনপিতে হবে না: আজহারুল ইসলাম মান্নান

আপডেট সময় ০৯:২১:০৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬