ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর আইনি যা সুবিধা সবই পাবেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী হজ্জ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন ব্যবস্থার ঘোষণা প্রবাসী কল্যাণ মন্ত্রীর নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে আহত বাংলাদেশি ট্যাক্সি ড্রাইভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সাঙ্গু নদীতে নৌকাডুবির দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

করোনার টিকা সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে দুর্বৃত্তরা : ইন্টারপোল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস প্রতিরোধী টিকা সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে দুর্বৃত্তদের নেটওয়ার্ক, বিশ্বজুড়ে এমন সতর্কতা জারি করেছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা-ইন্টারপোল। বুধবার বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

রয়টার্স জানায়, ইন্টারপোল তার ১৯৪টি সদস্য রাষ্ট্রের আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছে।

সরাসরি এবং অনলাইনের মাধ্যমে দুর্বৃত্তরা করোনার টিকা ব্যবস্থায় হানা দিতে পারে বলে সংস্থাটি সতর্ক করে।
ইন্টারপোল সেক্রেটারি জেনারেল জুরগেন স্টক বলে, সরকারগুলো যেমন করোনার টিকা নিয়ে প্রস্তুতি নিচ্ছে, অপরাধী সংগঠনগুলোও পরিকল্পনা করছে এর পরিবহনে অনুপ্রবেশ করতে।

তিনি আরও বলেন, ভুয়া ওয়েবসাইট ও ভুয়া নিরাময় ব্যবস্থা নিয়ে শনাক্তহীন মানুষদের দুর্বৃত্তরা লক্ষ্যবস্তু বানাতে পারে। এতে আরও বেশি স্বাস্থ্যঝুঁকি এবং প্রাণহানির আশঙ্কা তৈরি করতে পারে।

এদিকে বিশ্বজুড়ে এখন পর্যন্ত ছয় কোটি ৪২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃতের সংখ্যা ১৪ লাখ ৮৮ হাজার ছাড়িয়ে গেছে।

এর মধ্যে কয়েকটি টিকা বেশ আশাবাদী করে তুলেছে বিশ্ববাসীকে। যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী সংস্থা পাইজারের টিকা অনুমোদন পেয়ে গেছে। এমনকি তাদের প্রথম চালানের টিকা নিয়ে প্রথম ফ্লাইটও ওড়াল দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের আরেক প্রতিষ্ঠান মডার্নার টিকাও অনুমোদনের অপেক্ষায় আছে। এ ছাড়া অক্সফোর্ডের গবেষণায় ব্রিটিশ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকাটিও শেষ পর্যায়ে আছে।

ফলে আশা প্রকাশ করা যাচ্ছে আগামী বছরের শুরুতে বিশ্বজুড়ে করোনার টিকা পৌঁছে যাবে। টিকা পরিবহন ও গ্রহণ নিয়ে দেশগুলো প্রস্তুতিও শুরু করে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির

করোনার টিকা সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে দুর্বৃত্তরা : ইন্টারপোল

আপডেট সময় ১১:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০