ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এবার মিসর যাচ্ছে ফারুকীর ডুব

অাকাশ বিনোদন ডেস্ক:

মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিটি মিসর যাচ্ছে। জানা গেছে, মিসরের এল গোনা চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে ছবিটি। রাজধানী কায়রোতে এই উৎসব শুরু হচ্ছে ২২ সেপ্টেম্বর। চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত।

ছবিটির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া থেকে জানানো হয়েছে, এল গোনা উৎসবের প্রতিযোগিতা বিভাগে অংশ নিচ্ছে বার্লিন ফেস্টিভ্যালে সেরা পরিচালকের পুরস্কার জেতা আকি কারুসমাকির ছবি ‘আদার সাইড অব হোপ’, ভেনিসে সেরা অভিনেতার পুরস্কার জেতা ছবি ‘ইনসাল্ট’, লোকার্নো উৎসবে জয়ী ‘স্ক্যারি মাদার’, ট্রাইবেকা উৎসবে জয়ী ‘সান অব সোফিয়া’। আরও থাকছে এ বছর ভেনিস উৎসবের প্রতিযোগিতা বিভাগের কয়েকটি ছবি।

‘ডুব’ ছবিটি বুসান ও ভ্যাংকুভার চলচ্চিত্র উৎসবেও মনোনীত হয়েছে। এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসের (অ্যাপসা) ১১তম আসরের প্রতিযোগিতা বিভাগে দেখানো হবে ছবিটি। আগামী ২৩ নভেম্বর থেকে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে শুরু হবে বিশ্ব চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ এই আসর।

এর আগে চীনের ২০তম সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র ও টেলিভিশন উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নেয় ছবিটি। রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমেরসান্ত জুরি প্রাইজ’ পেয়েছে ‘ডুব’।

ছবিটি বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে আগামী ২৭ অক্টোবর। তার আগে ২৫ অক্টোবর ঢাকায় আসবেন ছবির অন্যতম অভিনয়শিল্পী বলিউডের জনপ্রিয় তারকা ইরফান খান। অংশ নেবেন ছবির প্রচারণায়। থাকবেন ‘ডুব’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে। সংবাদ সম্মেলনেও থাকবেন তিনি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এই প্রতিযোগিতায় বিজয়ী সাধারণ দর্শকেরা ইরফান খানের সঙ্গে ছবি দেখার সুযোগ পাবেন। ২৭ অক্টোবর মুম্বাই ফিরে যাবেন ইরফান খান।

‘ডুব’ ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া আর ভারতে এসকে মুভিজ। ছবিটির সহপ্রযোজক ইরফান খান। ‘ডুব’ ছবিতে অভিনয়ও করেছেন তিনি। ছবিতে আরও অভিনয় করেছেন তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবার মিসর যাচ্ছে ফারুকীর ডুব

আপডেট সময় ০৬:১৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭