ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমার জন্ম রাখাইন রাজ্যেও হতে পারত: অপু বিশ্বাস

অাকাশ বিনোদন ডেস্ক:

মায়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পাশে দাড়ানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, বাংলাদেশে জন্ম না হয়ে আমার জন্মটা রাখাইন রাজ্যেও হতে পারত। রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক ফ্যানপেজে রোহিঙ্গাদের দুর্দশার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে কিছু কথা লিখেন জনপ্রিয় এ অভিনেত্রী।

পাঠকদের জন্য তার ফেসবুকে ছবির ক্যাপসনে লেখা হুবহু দেয়া হল: ‘আমার খুব বেশি ফেসবুকে আসা হয় না। কিন্তু গত কয়েকদিন ধরে ফেসবুকে আসলে রোহিঙ্গা বিষয়ক ছবিগুলো দেখলে শরীর শিউরে উঠে। আমি রক্ত সহ্য করতে পারি না, তার ওপর এসব বীভৎস ছবি দেখে ভয়ে ফেসবুক থেকে লগআউট করি।’

‘গতকাল ফেসবুকে লগইন করতে গিয়ে এই ছবিটা দেখতে পাই। ছবিটার ওপর আমার চোখ আটকে যায়। এদের জায়গায় নিজেকে কল্পনা করি। আমারও একটা সন্তান আছে। বাংলাদেশে জন্ম না হয়ে যদি আমার জন্মটা রাখাইন রাজ্যেও হতে পারত। আমিও তখন এই পরিস্থিতিতে পড়তে পারতাম।’

‘না আর ভাবতে পারছি না, অনুভব করলাম চোখের কোণে গরম তপ্ত জল গড়িয়ে পড়ছে। নিজের সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরলাম.. আরও বেশি শক্ত করে।’ ‘মানুষ কি করে এত অমানবিক হতে পারে? কি করে নির্দয় হয়। উফ! ভাবতে পারছি না। খোদা তুমি রহম করো।’

‘আমি একজন ছোটখাটো মানুষ, আমি খুব বেশি গুছিয়ে লিখতেও পারি না। দেশের উপরের মহলের প্রতি অনুরোধ করছি তাদের পাশে আরও বেশি করে দাঁড়ান। তাদের প্রতি আরও বেশি সদয় হোন। সারাবিশ্ব দেখুক আমরা কতটা শান্তিপ্রিয় মানুষ। পরিশেষে মানবতার জয় হোক।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমার জন্ম রাখাইন রাজ্যেও হতে পারত: অপু বিশ্বাস

আপডেট সময় ০৬:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭