ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

প্রেমের বিয়ের ৭ মাস পর স্ত্রীকে হত্যার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

পাবনার সুজানগরে জাকিয়া সুলতানা (১৭) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে সুজানগর পৌরসভার মসজিদপাড়ায় স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর থেকে নিহতের স্বামী মিম হোসেন (৩০) পলাতক রয়েছেন।

নিহতের পরিবারের দাবি, জাকিয়াকে হত্যার পর তার স্বামী লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে।

জাকিয়া সুলতানা পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাটোয়া গ্রামের হাসান আলীর মেয়ে ও স্থানীয় দুবলিয়া ফজিল্লাতুনেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী ছিলেন।

আর মিম হোসেন সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মো. মন্তাজ আলীর ছেলে।

নিহতের মা রাশিদা খাতুন জানান, প্রেম করে সাত মাস আগে বিয়ে করে জাকিয়া ও মিম। এরপর সে জানতে পারে তার স্বামী মাদকসেবী। এ নিয়ে প্রায়ই দুজনের সঙ্গে ঝগড়া হতো। জাকিয়াকে মারধরও করতো মিম। বুধবার রাতের কোনো এক সময় জাকিয়াকে শ্বাসরোধে হত্যার পর তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় মিম।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, এর আগেও মিম প্রেম করে সুজানগরের এক মেয়েকে বিয়ে করেছিলেন। কিন্তু মিম নেশাগ্রস্ত জানতে পেরে কয়েক মাস পরই মেয়েটি তাকে ডিভোর্স দেয়।

সুজানগর থানার ওসি বদরুদ্দোজা জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর জানা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে। সে অনুযাযী ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

প্রেমের বিয়ের ৭ মাস পর স্ত্রীকে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৪:৩৩:০২ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০