ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ

এবার ৪৫ বছরের ঋতুপর্ণা তরুণ শুভর সাথে

অাকাশ বিনোদন ডেস্ক:

চলচ্চিত্র জগতে মেয়ের বয়সী নায়িকাদের সঙ্গে জুটি বেধে নায়কদের অভিনয় করতে হরহামেশাই দেখা যায়। বলিউডের তিন সুপারস্টার শাহরুখ, আমির ও সালমান খান যার বাস্তব প্রমাণ। কিন্তু তরুণ অভিনেতাদের তার থেকে বয়সে অনেক বড় নায়িকাদের সাথে জুটি বেধে কাজ করতে খুব একটা চোখে পড়ে না। কখনো করলেও বয়সের ব্যবধানটা দুই, তিন বা সর্বোচ্চ পাঁচ হলে মানানসই। কিন্তু নায়কের চেয়ে নায়িকার বয়সের ব্যবধান যদি ১০ বা তার বেশি হয়ে যায় তবে সেটাকে বেমানানই মনে হয়।

এবার সেটাই ঘটতে যাচ্ছে বাংলা ছবিতে। বাংলাদেশের ৩৫ বছরের তরুণ অভিনেতা আরিফিন শুভর সঙ্গে জুটি বেধে কাজ করতে যাচ্ছেন কলকাতার ৪৫ বছরের অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির নাম ‘একটি সিনেমার গল্প’। এটি পরিচালনা করছেন দেশের খ্যাতনামা অভিনেতা নায়ক আলমগীর। এ ছবির মাধ্যমেই ঋতুপর্ণার সঙ্গে প্রথমবারের মত অভিনয় করছেন শুভ।

গতকাল শনিবার এফডিসিতে মহরতের মধ্য দিয়ে ছবিটির শুটিংও শুরু হয়। চলবে আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত। তারপর কিছুদিন বিরতি দিয়ে অক্টোবরে শুরু হবে পরের ধাপের শুটিং। আলমগীর, চম্পা, আরিফিন শুভ, ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও আরো অনেক পরিচিত মুখ অভিনয় করবেন ছবিটিতে।

ছবির মহরত শেষে আরিফিন শুভ ঋতুপর্ণার সঙ্গে অভিনয় প্রসঙ্গে তার মতামতের কথা জানান। বলেন, ‘ঋতুপর্ণা একজন অভিজ্ঞ অভিনেত্রী। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পারবো। তার সঙ্গে এটি আমার প্রথম কাজ। তার মানে এমন নয় যে আমাদের দেখা হয়নি। আমাদের দেখা হয়েছে, অনেক আড্ডাও হয়েছে। বলতে পারেন আমাদের মাঝে সুন্দর একটা সম্পর্ক আছে। ’

ছবির পরিচালক ও অভিনেতা আলমগীর সম্পর্কে শুভ বলেন, ‘নতুন ছবি শুরু হলে এমনিতেই ভালো লাগে। সেই ছবিটি যখন আমাদের চলচ্চিত্রের আইকন আলমগীর স্যারের মতো মানুষ পরিচালনা করেন, তখন আগ্রহ আরো বেড়ে যায়। আমি অনেক আশাবাদী ভালো একটি কাজের সাথে যুক্ত হতে পেরেছি। এই ছবিকে ভালো বলছি কারণ আলমগীর স্যার অনেক অভিজ্ঞ শিল্পী। তিনি চলচ্চিত্র বোঝেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

এবার ৪৫ বছরের ঋতুপর্ণা তরুণ শুভর সাথে

আপডেট সময় ০৬:০৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭