ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

এবার ড্রোন হামলায় ইরানের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

সিরিয়া-ইরাক সীমান্তে ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ডসের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। এ ঘটনায় ওই কমান্ডার ছাড়াও আরও তিনজন নিহত হয়েছেন।

শনি থেকে রবিবারের মধ্যে কোনো এক সময় তাদের ওপর হামলা হয়েছিল। নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

ইরাকি গোয়েন্দা সূত্রের বরাতে আল-আরাবিয়াহ জানিয়েছে, সিরিয়া অতিক্রম করতে যাওয়া আল-কিয়াম সীমান্তে তাদের গাড়ি হামলার লক্ষ্যবস্তু বানানো হয়।

তাদের মরদেহ উদ্ধারে ইরাকি আধাসামরিক বাহিনীর সদস্যরা সহায়তা করেন। এর বাইরে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে এই খবর অস্বীকার করেছে হিজবুল্লাহ সংশ্লিষ্ট নেটওয়ার্ক আল-মিয়াদান। নির্ভরযোগ্য সূত্রের বরাতে তারা এমন দাবি করেছে।

গত জানুয়ারিতে, মার্কিন গুপ্তহত্যার শিকার হয়েছিলেন ইরানের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানি। তখন তার সঙ্গে ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়া গোষ্ঠী মোবিলাইজেশন ফোর্সের উপ-কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিসও নিহত হয়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

এবার ড্রোন হামলায় ইরানের জ্যেষ্ঠ কমান্ডার নিহত

আপডেট সময় ০৬:২১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০