ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

একাই লড়াই করলেন মাহমুদউল্লাহ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

মাহমুদউল্লাহ রিয়াদের একার লড়াইয়ে শেষপর্যন্ত ১৪৬ রান করল খুলনা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন খুলনার এই অধিনায়ক। তবে ব্যাটিং তাণ্ডব শুরু করেও বেশিদূর যেতে পারেননি আরিফুল হক। ১১ বলে তিন বাউন্ডারিতে ১৯ রানে ফেরেন তিনি। হ্যাটট্রিক পরাজয় এড়াতে মুশফিকুর রহিমের ঢাকাকে ১৪৭ রান করতে হবে।

সোমবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২.২ ওভারে ১৩ রানেই আউট খুলনার ওপেনার এনামুল হক বিজয়। এরপর ছয় রানের ব্যবধানে ফেরেন ব্যাটিংয়ে প্রমোশন নেয়া সাকিব আল হাসান। খুলনার এই ওপেনারকে ১১ রানে বোল্ড করেন রুবেল হোসেন। তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে তরুণ পেসার শফিকুল ইসলামের বলে বোল্ড জহুরুল ইসলাম অমি।

৩০ রানে প্রথমসারির ৩ ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বিপদে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরান ইমরুল কায়েস ও মাহমুদউল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে তারা ৫৬ রানের জুটি গড়েন। ২৭ বলে ২৯ রান করে ফেরেন ইমরুল কায়েস।

এরপর আরিফুল হককে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে ফের ৩৫ রানের জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। মাত্র ১১ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৯ রানের ঝড়ো ইনিংস খেলেন আরিফুল হক। ইনিংসের শেষ ওভারে আউট হন ৪৭ বলে তিন চারে ৪৫ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ। ৫ বলে এক চার ও এক ছক্কায় ১৫ রানে অপরাজিত ছিলেন শুভাগত হোম চৌধুরী।

সংক্ষিপ্ত স্কোর :

খুলনা: ২০ ওভারে ১৪৬/৮ (মাহমুদউল্লাহ রিয়াদ ৪৫, ইমরুল কায়েস ২৯, আরিফুল হক ১৯, শুভাগত হোম চৌধুরী ১৫*, সাকিব আল হাসান ১১; রুবেল হোসেন ৩/২৮, শফিকু্ল ইসলাম ২/৩৪)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

একাই লড়াই করলেন মাহমুদউল্লাহ

আপডেট সময় ০৯:১১:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০