ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

কর্মক্ষেত্রে পুলিশের ছবি প্রকাশে নিষেধাজ্ঞা দিয়ে আইনের পরিকল্পনার প্রতিবাদে উত্তাল ফ্রান্স। শুক্রবার ফ্রান্সের নঁতের রাস্তায় নেমে আসেন হাজার হাজার মানুষ। এ সময় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।

বিক্ষোভকারীরা বলছেন, পুলিশ সদস্যদের চেহারা দেখা না গেলে বা শনাক্ত করা সম্ভব না হলে, পুলিশি নির্যাতনের ঘটনা আরো বেড়ে যাবে। একইসঙ্গে এই খসড়া আইনকে গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলেও মনে করছেন অনেকে।

যেই সময়ে এই বিতর্কিত আইন বাস্তবায়নে সরকার তোড়জোড় করছে ঠিক তখনই পুলিশের বিরুদ্ধে এক কৃষ্ণাঙ্গকে নির্যাতনের অভিযোগ উঠেছে। প্যারিসের কেন্দ্রস্থলে কৃষ্ণাঙ্গ সঙ্গীত প্রযোজক মাইকেলকে পুলিশের মারধরের ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মাইকেলকে মারধরের ঘটনায় ফ্রান্সজুড়ে নিরাপত্তা বাহিনীর আচরণ ও কর্মকাণ্ড নিয়ে নতুন করে ক্ষোভে ফুঁসছে ফ্রান্স।

এদিকে, এ ঘটনাকে বিব্রতকর বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আপডেট সময় ০৭:১৫:২২ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০