ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

ধর্মীয় অনুভূতিতে আঘাত বাক-স্বাধীনতার মধ্যে পড়ে না : এরদোয়ান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত বাকস্বাধীনতার মধ্যে পড়ে না বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

শনিবার ‘মুসলিম আমেরিকান সোসাইটি (এমএএস)-এর ২৩তম বার্ষিক সভায় একথা বলেন এরদোয়ান।

এমএএসের ভার্চুয়াল অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি হিসেবে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, ‘আপনারা অত্যন্ত বেদনার সঙ্গে লক্ষ্য করেছেন, ফ্রান্স বাক-স্বাধীনতার নাম দিয়ে মহানবী মুহাম্মাদ (সা.)-এর অবমাননা করছে। অথচ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত বাকস্বাধীনতা থেকে অনেক দূরে। কারণ বাকস্বাধীনতা ও অবমাননা উভয়টি আলাদা বিষয়।’

বিশ্বের সব মুসলিমদের মতবিরোধ পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এরদোয়ান বলেন, ‘ইসলাম ধর্মের অবমাননা প্রতিরোধের জন্য প্রথমে নিজেদের সব মতবিরোধ পরিহার করে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা গড়ে তুলতে হবে।’

করোনাকালে যুক্তরাষ্ট্রের অসহায়-দরিদ্রদের সহায়তায় এমএএসের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এরদোয়ান। করোনা মহামারির মধ্যে মানবিকতার উৎকৃষ্ট নমুনা হিসেবে আখ্যায়িত করেন।

এছাড়াও ফিলিস্তিন, জেরুজালেম, ইয়েমেন, সিরিয়াসহ বিশ্বের নিপীড়িত মুসলিম জনগোষ্ঠীর পাশের দাড়ানোর আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

ধর্মীয় অনুভূতিতে আঘাত বাক-স্বাধীনতার মধ্যে পড়ে না : এরদোয়ান

আপডেট সময় ০৪:৪০:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০