ঢাকা ১২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

তুরস্কের সেনা অভিযানে পিকেকে’র ১০০ সদস্য নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের সেনা অভিযানে নিষিদ্ধ ঘোষিত কুর্দি ওয়ার্কার্স পার্টির (পিকেকে) প্রায় একশ’ সদস্য নিহত হয়েছে। দেশটির দক্ষিণপূর্বাঞ্চলে এ অভিযান চালানো হয়েছে।

তুর্কি জেনারেল স্টাফের বিবৃতিতে এ কথা জানানো হয়েছে এবং এতে নিরাপত্তা বাহিনীর ক্ষয়ক্ষতির কোনো বিবরণ দেয়া হয়নি। এতে বলা হয়েছে, হাককারি এবং সিরনাক প্রদেশের দু’টি এলাকায় গত দু’সপ্তাহব্যাপী এ অভিযান চালানো হয়েছে। অভিযানে ধ্বংস হয়েছে পিকেকে’র ১২ গোপন আস্তানা । এ ছাড়া, ব্যাপক অস্ত্র-শস্ত্র ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।

পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্কের কুর্দি অঞ্চলে স্বায়ত্তশাসনের দাবি করে আসছে। তুরস্ক পিকেকেকে আঞ্চলিক সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করার পাশাপাশি নিষিদ্ধও করেছে।

পিকেকে এবং তুর্কি সরকারের মধ্যে নাজুক যুদ্ধবিরতি ২০১৫ সালের জুলাইয়ে ভেঙ্গে যায়। সে থেকে পিকেকের বিরুদ্ধে তুর্কি নিরাপত্তা বাহিনীর অভিযান বেড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

তুরস্কের সেনা অভিযানে পিকেকে’র ১০০ সদস্য নিহত

আপডেট সময় ০২:০৪:০১ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭