ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এতদিন শুধু প্রেমিক-প্রেমিকাই ছিলাম, এখন স্বামী-স্ত্রী

অাকাশ বিনোদন ডেস্ক:

টলিউডের দর্শকপ্রিয় জুটি দেব ও কোয়েল মল্লিক। ২০০৮ সালে ‘প্রেমের কাহিনী’ সিনেমায় প্রথম জুটি বেঁধে পর্দায় হাজির হন তারা। একই বছর ‘মন মানেনা’ নামের আরেকটি সিনেমায় জুটিবদ্ধ হন। এরপর বেশ কিছু জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন এই জুটি।

২০১৫ সালে ‘হিরোগিরি’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে দেখা যায় দেব-কোয়েলকে। সম্প্রতি আবারো ‘ককপিট’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করলেন তারা। কমলেশ্বর মুখার্জি পরিচালিত এ সিনেমার শুটিং সম্প্রতি শেষ হয়েছে। এখন চলছে সম্পাদনার কাজ।

সত্য ঘটনা অবলম্বনে, এক বিমান দুর্ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে ‘ককপিট’ সিনেমাটি। এ সিনেমার গল্পে পাইলট দিব্যেন্দু রক্ষিতের স্ত্রী রিয়ার চরিত্রে অভিনয় করেছেন কোয়েল। সে ইতিহাসবিদ, এনজিওতে বাচ্চাদের নাচ-গান শেখায়। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে ভালোবাসার মানুষটাকে খুব আঁকড়ে থাকে। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সিনেমায় তার চরিত্র প্রসঙ্গে এসব কথা বলেন কোয়েল।

এ সময় প্রশ্ন করা হয় পুরোনো দেব-কোয়েলের রসায়ন কী এবারো দর্শক দেখতে পাবেন? জবাবে কোয়েল বলেন, ‘দর্শকের ভালোবাসার জন্যই আমাদের এতগুলো ব্লকবাস্টার হয়েছে। আশা করছি, এবারো তাদের ভালো লাগবে। তবে আমাদের রসায়নটা আগের চেয়ে অনেক বেশি পরিণত। এই প্রথম আমি আর দেব স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করলাম। এতদিন শুধু প্রেমিক-প্রেমিকাই ছিলাম। সেটা অন্য রকমের মজা ছিল কিন্তু এবারের সম্পর্কটায় মাধুর্যতা বেশি।’

‘ককপিট’ সিনেমায় দেব-কোয়েল ছাড়াও অভিনয় করেছেন রুক্মিনি মৈত্র। দুর্গা পূজায় সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এতদিন শুধু প্রেমিক-প্রেমিকাই ছিলাম, এখন স্বামী-স্ত্রী

আপডেট সময় ০১:৩৫:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০১৭