ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন অপপ্রচার ও ‘অপরাজনীতি’ বন্ধের দাবিতে সাভারে যুবদলের বিক্ষোভ চুরি করতে গিয়ে বৃদ্ধাকে গলা কেটে হত্যা ব্রাজিলের সংবাদ মাধ্যমে বাংলাদেশে ফুটবল উন্মাদনা মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের জুলাইয়ে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ

আফ্রিকান ফুটবল প্রধানকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল ফিফা

আকাশ স্পোর্টস ডেস্ক:   

আফ্রিকান ফুটবলের প্রধান আহমাদ আহমাদকে দুর্নীতির দায়ে ৫ বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। সোমবার এই ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

২০১৭ সালের মার্চ থেকে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের (সিএএফ) সভাপতির দায়িত্ব পালন করছেন মাদাগাস্কার নাগরিক আহমাদ। ‘প্রশাসনিক ইস্যুতে’ ফিফা নিষিদ্ধ করার সময় তিনি ২০২১ সালের নির্বাচনেও সভাপতি প্রার্থী ছিলেন।

এক বিজ্ঞপ্তিতে ফিফা জানায়, ‘দায়িত্ব পালনের সময় আহমদ নৈতিকতা বিসর্জন দিয়েছেন। বিভিন্নজনকে উপহার সামগ্রী দেয়ার প্রস্তাব দিয়েছেন, অর্থের অপব্যবহার করেছেন এবং সিএএফের সভাপতি পদকে কলঙ্কিত করেছেন।’

ক্রীড়া সামগ্রী কোম্পানীর সাথে অবৈধ লেনেদেনে সম্পৃক্ততা, মক্কায় উমরাহ পালন ও সংগঠনকে অর্থ প্রদানসহ বিভিন্ন অপকর্মের জন্য আহমাদকে ২ লাখ সুইস ফ্রাঙ্ক জরিমানাও করা হয়েছে।

করোনা পজিটিভ হওয়ার কারণে গত সপ্তাহে ২০ দিনের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি নেয়া ৬০ বছর বয়সি এই কর্মকর্তা ‘সব ধরনের ক্রীড়া কর্মকান্ড থেকে নিষেধাজ্ঞার’ বিরুদ্ধে কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করতে পারবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফ্রিকান ফুটবল প্রধানকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করল ফিফা

আপডেট সময় ০৮:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০