ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অধিনায়ক হওয়ার কোন ইচ্ছে আমার নেই : মুশফিক

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বাংলাদেশকে ভবিষ্যতে আবারও নেতৃত্ব দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার অধিনায়কত্বের গুরুভার চেপেছে তার কাঁধে।

মুশফিক গণমাধ্যমকে বলেন, এই টুর্নামেন্টে দল মনে করেছে অধিনায়কত্ব করার জন্য আমি বেস্ট পারসন। সুতরাং সে হিসেবেই ক্যাপ্টেন্সি করা। কিন্তু জাতীয় দলের অধিনায়ক হওয়ার কোন ইচ্ছে আমার নেই।

তিনি আরও বলেন, আমি মনে করেছি জাতীয় দলকে নেতৃত্ব দেয়ার আর কোন সুযোগ কিংবা সম্ভাবনা নেই। বিসিবি মনে করেছে দলে অনেক তরুণ ক্রিকেটার আছে যারা অধিনায়কত্ব করার সুযোগ পেলে ভবিষ্যতে দলের উপকার হবে। যেহেতু জাতীয় দল এবং ঘরোয়া ক্রিকেটের দলগুলোতেও বেশকিছু তরুণ ক্রিকেটার আছে যারা নেতৃত্ব দেয়ার জন্য যোগ্য, তাদেরকে আরো বেশি সুযোগ দেয়া উচিত।

উল্লেখ্য, অনেকেই ধারণা করছিলেন, দেশকে নেতৃত্ব দেয়ার ইচ্ছে পোষণ করতে পারেন সাবেক এই অধিনায়ক। তবে মুশফিক সরাসরিই জানিয়ে দিয়েছেন, বাংলাদেশের ক্যাপ্টেন হিসেবে আর নয়! এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপেও নেতৃত্ব দেননি এই তারকা ক্রিকেটার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

অধিনায়ক হওয়ার কোন ইচ্ছে আমার নেই : মুশফিক

আপডেট সময় ১০:১৪:২৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০