ঢাকা ০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্পেনের প্রাচীন মুসলিম সমাধিক্ষেত্রে ৪ শতাধিক কবরের সন্ধান

আকাশ নিউজ ডেস্ক: 

স্পেনের উত্তরাঞ্চলে মুসলমানদের প্রাচীন একটি সমাধিক্ষেত্রের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। পাঁচ একরের এই সমাধিক্ষেত্র খুঁড়ে ৪শ’র বেশি কবর পেয়েছেন তারা।

সমাধিক্ষেত্রটি থেকে ১০০টি প্রাচীন মিশরীয় কফিন ও কিছু মমিও পাওয়া গেছে। মুসলমানদের স্পেন অধিগ্রহণ ও দীর্ঘদিন তাদের অধীনেই থাকার ব্যাপারটি বর্তমানে আনুসঙ্গিক হিসেবে বিবেচিত হয়, এমনকি এসব ইতিহাসের অস্তিত্বও এড়িয়ে যাওয়া হয় বলে জানান ইউনিভার্সিটি অব দ্য বাস্ক কাউন্ট্রির গবেষকরা।

আরাগনের জারাগোজার নিকটবর্তী তৌস্তে শহরের একটি ৮ম শতকের প্রাচীন সমাধিক্ষেত্রে কবরগুলো আবিষ্কার করেন তারা। মুসলিমরা ইবেরীয় উপদ্বীপ অধিগ্রহণ শুরু করার পর ৭১১ থেকে ১৮৯২ খ্রিস্টাব্দ পর্যন্ত স্পেনেই ছিল।

তৌস্তের অ্যানথ্রোপলজিক্যাল অবসারভেটরি অব দ্য ইসলামিক নেক্রোপলিসের পরিচালক মিরিয়াম পিনা পারদোস জানান, এ অঞ্চলের সাংস্কৃতি অনুষঙ্গ দেখে এ অঞ্চলে দীর্ঘদিনের ইসলামিক উপনিবেশের ব্যাপারে ধারণা পাওয়া যায়। এ অঞ্চলের বিভিন্ন স্থাপত্যের ধরন দেখেও এ ব্যাপারে ধারনা পাওয়া যায়।

এল পাতিয়াজ কালচারাল এসসিয়েশন জানায়, ডিএনএ পরীক্ষা এবং কার্বন ডেটিং করে দেখা গেছে, সমাধিক্ষেত্রে খুঁজে পাওয়া কঙ্কালগুলো অষ্টম- একাদশ খ্রিস্টাব্দের। পিনা পাদরোস জানান, ‘ইতোপূর্বে ৪৪টি কঙ্কাল আবিষ্কৃত হয়। এ বছর আরও ৪০০টি কঙ্কাল খুঁজে পেয়েছি আমরা। খনন করে ৪০০টি কবর খুঁজে পাওয়া দুর্লভ ব্যাপার।’ সবগুলো কঙ্কাল-ই ইসলামিক রীতি অনুযায়ী দাফন করা হয়েছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন এই আবিষ্কারের ফলে এ অঞ্চলে মুসলিম অধিগ্রহণ সম্পর্কিত অনেক ধারণার পরিবর্তন আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্পেনের প্রাচীন মুসলিম সমাধিক্ষেত্রে ৪ শতাধিক কবরের সন্ধান

আপডেট সময় ১১:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০