ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সপরিবারে আইসোলেশনে সালমান খান

আকাশ বিনোদন ডেস্ক :

সপরিবারে আইসোলেশনে বলিউড সুপারস্টার সালমান খান। আগামী ১৪ দিন তারা আইসোলেশনে থাকবেন। খবর পিংকভিলা ডটকম’র।

‘দাবাং’ সিনেমাখ্যাত এই অভিনেতার ব্যক্তিগত গাড়িচালক অশোকসহ বাড়ির দু’জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। কোভিড-১৯ টেস্টে পজিটিভ হওয়ার পর তাদের বোম্বে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরই নিজেদের আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন খান পরিবারের সদস্যরা।

তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে খান পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে কয়েকদিন পরই সালমানের বাবা-মা সেলিম খান ও সালমা খানের বিবাহবার্ষিকী। পরিবারের সদস্যরা চেয়েছিলেন ধুমধাম করে বিশেষ দিনটি উদযাপন করতে। কিন্তু আপাতত তা স্থগিত করা হয়েছে।

করোনা মহামারীর কারণে ভারতে লকডাউন শুরুর পর প্যানভেলে অবস্থিত খামারবাড়িতে ছিলেন সালমান খান। এরপর কিছুদিন আগে তার ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’ সিনেমার শুটিং করেছেন। বর্তমানে ‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের সঞ্চালনা নিয়ে ব্যস্ত এই অভিনেতা। কিন্তু আইসোলেশনে থাকায় আগামী পর্বগুলোতে তাকে দেখা যাবে কিনা তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

সপরিবারে আইসোলেশনে সালমান খান

আপডেট সময় ১০:৩৫:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০