ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

জয়পুরহাটে স্ত্রী হত্যার পর ছেলে নিয়ে পালালেন স্বামী

আকাশ জাতীয় ডেস্ক: 

জয়পুরহাটে শ্বাসরোধে স্ত্রীকে হত্যার পর মরদেহ খাটের নিচে রেখে পাঁচ বছরের ছেলেকে পালিয়ে গেছেন অনুকূল মোহন্ত নামে এক ব্যক্তি।

 রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে।

জানা গেছে, ২০১১ সালে দুই পরিবারের সম্মতিতে নগদ দেড় লাখ টাকা যৌতুক নিয়ে নওগাঁ সদর উপজেলার জাগেশ্বর গ্রামের পঞ্চানন মোহন্তের মেয়ে মনিকাকে বিয়ে করেন জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা গ্রামের হরেন মোহন্তের ছেলে অনুকূল মোহন্ত। বিয়ের পর থেকেই মদ পান আর জুয়া খেলায় মত্ত থেকে প্রায় প্রতিদিনই স্ত্রীকে মারধর করতেন তিনি।

সর্বশেষ গত চারদিন আগে সংসারে কাজে লাগানোর জন্য মনিকা একটি এনজিও থেকে কিছু টাকা ঋণ নেন। ওই টাকা তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে মঙ্গলবার রাতের কোনো এক সময় স্ত্রীকে হত্যা করে মরদেহ খাটের নিচে রেখে ছেলে অপূর্বকে নিয়ে পালিয়ে যান অনুকূল।

খবর পেয়ে বুধবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয় মোহাম্মদবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান ও সমাজসেবী সুজন কুমার মণ্ডল বলেন, হত্যাকারীকে দ্রুত গ্রেফতারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলমগীর জাহান বলেন, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। আমরা খুব দ্রুত হত্যাকারীকে গ্রেফতার করে তাদের ছেলেকে উদ্ধার করবো। এ ঘটনায় নিহতের মা ছগি রানী মোহন্ত বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

জয়পুরহাটে স্ত্রী হত্যার পর ছেলে নিয়ে পালালেন স্বামী

আপডেট সময় ১১:১১:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০