ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের দূত হলেন প্রিয়াঙ্কা

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়ার মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের নতুন অ্যাম্বাসাডর পদে নিযুক্ত হয়েছেন ‘দেশি গার্ল’ খ্যাত এই নায়িকা। টুইটারে একটি পোস্ট দিয়ে খুশির খবরটি প্রিয়াঙ্কাই জানিয়েছেন। আগামী ১ বছর, অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি ফ্যাশন কাউন্সিলটির সঙ্গে যুক্ত থাকবেন।

টুইটার পোস্টে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘ব্রিটিশ ফ্যাশন কাউন্সিল ইতিবাচক পরিবর্তনের জন্য অ্যাম্বাসাডর মনোনীত হয়ে খুবই সম্মানিত বোধ করছি। আগামী এক বছর আমি লন্ডনে থেকে কাজ করব, ততদিন আমি এই পদটি সামলাব। খুব শিগগিরই আমরা কিছু নতুন উদ্যোগ নিতে চলেছি। আমার এই যাত্রায় আপনাদের সবাইকে পাশে চাই।’

এই টুইটের সঙ্গেই প্রিয়াঙ্কা ফ্যাশন নিয়ে নিজের মতামত প্রকাশ করে ছোট আরেকটি নোট পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘ফ্যাশন আধুনিক সংস্কৃতির হৃদস্পন্দন। ফ্যাশন বিভিন্ন মানুষ এবং সংস্কৃতিকে কাছাকাছি আনার একটি শক্তিশালী মাধ্যম। ফ্যাশন ইন্ডাস্ট্রির এই অসাধারণ ঐক্য এবং সৃষ্টিশীলতাকে উদযাপন করার জন্য মুখিয়ে রয়েছি।’

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, প্রিয়াঙ্কা ফ্যাশনের ক্ষেত্রে কিছু কৌশল গড়ে তুলবেন, যা এই ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তন এবং নৈতিকতা বজায় রেখে কাজ করার অভ্যাস তৈরি করবে। এই পদে নিযুক্ত থাকাকালীন বলিউড নায়িকা সেখানকার ‘লন্ডন ফ্যাশন উইক’, ‘দ্য ফ্যাশন অ্যাওয়ার্ডস’-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে সক্রিয় ভূমিকা পালন করবেন।

অভিনয়ের পাশাপাশি প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই বিভিন্ন গঠনমূলক কাজের সঙ্গে নিযুক্ত ছিলেন। ২০১৬ সালে তাকে ইউনিসেফের গুডউইল অ্যাম্বাসাডর হিসাবে মনোনীত করা হয়। এবার ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের সঙ্গে শুরু হবে তার নতুন যাত্রা। নায়িকার এই যাত্রা পথ কতটা মসৃণ হয়, সেটাই এখন দেখার।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

ব্রিটিশ ফ্যাশন কাউন্সিলের দূত হলেন প্রিয়াঙ্কা

আপডেট সময় ১০:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০