ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রহস্যে মোড়া আড়াই হাজার বছর পুরনো ১০০ কফিন উদ্ধার

আকাশ নিউজ ডেস্ক: 

১০০টি কফিন উদ্ধার করা হয়েছে মিশরের রাজধানী কায়রোর দক্ষিণে সাক্কারা নেক্রোপলিসের কবরস্থান থেকে। এই কফিনগুলো আড়াই হাজার বছর পুরনো, যা উদ্ধার করেছে স্থানীয় পর্যটন ও প্রত্নতত্ত্ব বিভাগ। কফিনগুলোর মধ্যে বেশ কয়েকটিতে অক্ষত মমি পাওয়া গেছে। অন্তত ৪০টি কফিনে সোনার প্রলেপও দেওয়া রয়েছে। বেশ কয়েকটি কফিনের ভেতর সোনার মূর্তিও রয়েছে বলে গেছে।

উদ্ধার হওয়া একশোটি কফিন পলিমেইক শাসনকালের বলে জানিয়েছেন মিশরের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী খালেদ এল-আনানি। ৩২০ থেকে ৩৩০ খ্রিস্টপূর্ব পর্যন্ত প্রায় ৩০০ বছর ছিল পলিমেইকেকর শাসনকাল। উদ্ধার হওয়া মমি ও কফিনগুলো কায়রোর তিনটি জাদুঘরে প্রদর্শন করা হবে বলে জানিয়েছেন তিনি। গ্র্যান্ড মিশরীয় যাদুঘরেও এগুলো প্রদর্শন করা হবে। যাদুঘরটি বর্তমানে গিজা পিরামিডগুলোর কাছে নির্মিত হচ্ছে।

তবে সবার আগে এই কফিন ও মমিগুলোর সম্পর্কে যাবতীয় তথ্য সংগ্রহ করতে চাইছে মিশরের প্রশাসন। এমন তথ্য জানা গেছে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে। সাক্কারা নেক্রোপলিসের কবরস্থানে আরো একটি রহস্যে মোড়া কফিন উদ্ধার হয়েছে। তবে সেই কফিন সম্পর্কে এখনই কিছু খোলসা করেনি প্রশাসন। আভাস দেওয়া হয়েছে, বছরের শেষ দিকে সেই কফিন সম্পর্কে জানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রহস্যে মোড়া আড়াই হাজার বছর পুরনো ১০০ কফিন উদ্ধার

আপডেট সময় ১১:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০