ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

আজ থেকে বাজারে ১০ টাকার নতুন নোট

আকাশ জাতীয় ডেস্ক:  

বাজারে আসছে ১০ টাকার নতুন নোট। মঙ্গলবার থেকে এই নোট ছাড়া হচ্ছে। এই তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

নতুন নোটে নিরাপত্তা সুতা আগেরটি অপেক্ষায় উন্নত এবং এর কারিগরি প্রযুক্তিও নতুন, যা জালকরণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে।

বিদ্যমান ১০ টাকা মূল্যমান ব্যাংক নোটের রঙ এবং ডিজাইন অপরিবর্তিত রেখে নিরাপত্তা কাগজ ও নোটের সম্মুখভাগের বামপাশের নিরাপত্তা সুতা পরিবর্তন করা হয়েছে নতুন নোটে।

নোটটি ১০০ শতাংশ কটন কাগজে মুদ্রিত। এ ছাড়া নতুন সংযোজিত নিরাপত্তা সুতাটি ২ মিমি প্রশস্ত এবং এতে বাংলায় স্বচ্ছভাবে ‘$১০ (দশ) টাকা’ সরাসরি এবং উল্টোভাবে লেখা রয়েছে, যা নিরাপত্তা সুতার দৃশ্যমান অংশে সম্পূর্ণ বা আংশিকভাবে অবস্থান করবে। নতুন নিরাপত্তা সুতাটি নখের আঁচড়ে বা মুচড়িয়ে সহজে উঠানো সম্ভব হবে না। নোটটি বিভিন্ন দিকে ঘুরালে বা কাত করলে সুতার রঙ ম্যাজেন্টা হতে সবুজ রঙে পরিবর্তিত হবে।

কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করা এবং নোট জালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে এ নোট ছাড়া হচ্ছে।

এই নোট আজ বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে পাওয়া যাবে এবং পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জেট ফুয়েলের দাম বাড়লেও ভাড়া বাড়বে না কাতার এয়ারওয়েজের

আজ থেকে বাজারে ১০ টাকার নতুন নোট

আপডেট সময় ০৫:১৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০