ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিদ্যুৎকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন পুরো সিলেট

আকাশ জাতীয় ডেস্ক:  

সিলেট নগরের উপকণ্ঠ কুমারগাঁওয়ে ১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের কারণে সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর ৭টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু অগ্নিকাণ্ডের পর পুরো সিলেট বিদ্যুৎহীন হয়ে পড়ে। সংশ্লিষ্টরাও বলতে পারছেন না বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হবে।

আগুন লাগার কারণে পুরো বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়টি মাইকিং করে নগরবাসীকে জানিয়ে দেয় বিদ্যুৎ বিভাগ।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন ও বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন বলেন, ‘গ্রিডের দুটি ট্রান্সফর্মারে আগুন লেগেছিল। ট্রান্সফর্মার দুটি পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ‘

তবে বিদ্যুৎ সরবরাহ কখন সচল হবে এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি মোকাম্মেল হোসেন। বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কাজ চলছে বলে জানান তিনি।

বিকেল সাড়ে তিনটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যুতের গ্রিডের ট্রান্সফর্মারে আগুন লাগে। এতে করে সাব-স্টেশনের আশেপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর ৭টি ইউনিট ও বিদ্যুৎ বিভাগের লোকজনের প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিস সিলেটের উপ সহকারি পরিচালক শওকত আলী জোয়ারদার আরো বলেন, ‘আমাদের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। তবে কি কারণে আগুন লেগেছে, তদন্ত না করে বলা যাবে না। তাছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণও এখনই নিরূপণ সম্ভব নয়। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বিদ্যুৎকেন্দ্রে আগুন, বিদ্যুৎহীন পুরো সিলেট

আপডেট সময় ০৫:০২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০