ঢাকা ০১:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিনকে ৯৪.৫ শতাংশ কার্যকর দাবি মডার্নার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

করোনাভাইরাস প্রতিরোধে একের পর এক সুখবর আসছে। করোনার বিরুদ্ধে মার্কিন কোম্পানি মডার্নার ভ্যাকসিন ৯৪.৫ শতাংশ কার্যকর বলে দাবি করেছে কোম্পানিটি। সোমবার মডার্নার প্রকাশিত প্রাথমিক তথ্যে এ তথ্য জানা গেছে। এর আগে মার্কিন কোম্পানি ফাইজার জানিয়েছিল, তাদের উদ্ভাবিত টিকা ৯০ ভাগের বেশি কার্যকর।

আজ সোমবার বিকেলে সিএনএন মডার্নার ভ্যাকসিন সংক্রান্ত খবরটি প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রমণ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, এগুলো দারুণ খবর। মডার্নার প্রাথমিক তথ্যে যা জানা গেল তা সত্যিই অনেক বড় সুখবর- ৯৪.৫ ভাগ কার্যকর প্রমাণিত হওয়ার বিষয়টি অসাধারণ।

ক্লিনিকাল ট্রায়াল ডেটা থেকে স্থানীয় সময় রবিবার বিকেলে সুখবরটি জানতে পারে মডার্না। সেই সময়ের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কোম্পানির প্রধান মেডিকেল কর্মকর্তা ডা. ট্যাল জ্যাকস বলেছেন, আমার জীবন ও ক্যারিয়ারের দারুণতম মুহূর্ত এটি। এই ভ্যাকসিন তৈরি করতে পারা এবং উচ্চক্ষমতা দিয়ে এ ধরনের উপসর্গমূলক ব্যাধিকে মোকাবেলা করার সামর্থ্য দেখা সত্যিই আনন্দের ব্যাপার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিজেদের উদ্ভাবিত ভ্যাকসিনকে ৯৪.৫ শতাংশ কার্যকর দাবি মডার্নার

আপডেট সময় ০৭:২৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০