ঢাকা ১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

খুব ইচ্ছে ছিল দাদার আশীর্বাদ নিয়ে আসব: ওমর সানি

আকাশ নিউজ ডেস্ক:  

সৌমিত্রদা (সৌমিত্র চট্টোপাধ্যায়) একটা ইতিহাস। ভারতবর্ষের অভিনয়ের অভিধান। আমার সৌভাগ্য হয়েছিল কলকাতার স্থানীয় প্রযোজনায় দুইটা ছবি করার। ছবিতে সহশিল্পী হিসেবে দাদাকে পেয়েছিলাম। সৌমিত্রদাকে দেখার পর আমি শুধু তাকিয়ে থাকতাম। আমাকে বলতো, ‘কিরে কি দেখছিস?’ আমি বলতাম, ‌’দাদা, তোমাকে দেখি। আমার এত বড় সৌভাগ্য হলো তোমার সাথে অভিনয় করার। আমার জীবন সার্থক।’

সচরাচর প্রম্পটিং শুনে আমরা অভিনয় করি। উনি আমাকে ডাকলেন; বললেন, ‌‌’কিরে, তোর মাথায় কিছু নেই রে… শুধু গোবর।’

আমি লজ্জায় মাথা নত করে ফেলতাম। অভিনয় করার সময় শুধু পানি খেতাম। আমাকে বলতো, ‘কিরে এত পানি খাচ্ছিস কেন? কোন সমস্যা?’

আমি বলতাম, ‘না দাদা! তোমাকে দেখে আমার গলা শুকিয়ে যায়।’

দাদা শুনে অট্টহাসি দিত এবং আদরও করতো। মাঝখানে অনেক বছর চলে গেল। খুব ইচ্ছে ছিল কলকাতায় গিয়ে দাদার আশীর্বাদ নিয়ে আসব। আর হলো না…

দাদা তোমার প্রতি আমার শ্রদ্ধা, পুরো বাংলা ভাষাভাষী মানুষের শ্রদ্ধা।
বিগ বস

(ফেসবুক থেকে সংগৃহীত)

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

খুব ইচ্ছে ছিল দাদার আশীর্বাদ নিয়ে আসব: ওমর সানি

আপডেট সময় ১১:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০