ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ গুলশানে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, লার্ভা পাওয়ায় জরিমানা বাণিজ্য ঘাটতি পূরণে যুগোপযোগী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী : রিজভী জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী জামায়াতের অধিকাংশ এমপি অধ্যাপক জাফর ইকবালের মতো: রাশেদ আরেক মামলায় গ্রেফতার কণ্ঠশিল্পী মমতাজ ১০ হাজার বাংলাদেশিকে ফেরত পাঠানোর দাবি, নতুন বিতর্কের মুখে শুভেন্দু মসজিদের ভেতরে ইমামের ঝুলন্ত লাশ, পাশে পাওয়া গেছে চিরকুট বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনহাউস কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে : শিক্ষামন্ত্রী

১৫ বছর পর ইউএস ওপেনে অল আমেরিকান ফাইনাল

অাকাশ স্পোর্টস ডেস্ক:

দীর্ঘ ১৫ বছর পর ইউএস ওপেন টেনিস টুর্নামেন্টে নারী এককে ‘অল আমেরিকান’ ফাইনাল অনুষ্ঠিত হবে। এবারের আসরে ‘অল আমেরিকান’দের দু’টি সেমিফাইনালে জয় পেয়েছেন পঞ্চদশ বাছাই ম্যাডিনসন কেস ও অবাছাই স্লোয়ানে স্টিফেনস।

রবিবার ফ্লাশিংমিডোতে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন কেস ও স্টিফেনস। সর্বশেষ ২০০২ সালে ইউএস ওপেনের ‘অল আমেরিকান’ ফাইনালে মুখোমুখি হয়েছিলেন দুই বোন ভেনাস ও সেরেনা উইলিয়ামস।

এবারের ইউএস ওপেনের সেমিফাইনাল ছিল ‘অল আমেরিকান’দের। প্রথম সেমিতে মুখোমুখি হয়েছিলেন কেস ও বিশতম বাছাই কোকো ভানদেওয়েগে। ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিলেন কেস। তারপরও চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে প্রস্তুত ছিলেন ভানদেওয়েগে। কিন্তু দু’সেটের কোনটিতেই লড়াইয়ের ছিটেফোটাও দেখাতে পারেননি ভানদেওয়েগে। তাই ৬-১ ও ৬-২ গেমে জয় পান কেস। ফাইনালের টিকিট পেতে প্রথম সেটে ২৩ ও দ্বিতীয় সেটে ৪৩ মিনিট সময় ব্যয় করেন কেস।

টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে স্টিফেনসের বিপক্ষে স্পষ্ট ফেভারিট হিসেবেই খেলতে নেমেছিলেন ভেনাস। কারণ, এবারের আসরে ভেনাস যেখানে নবম বাছাই হয়ে লড়ছেন, সেখানে স্টিফেনস হলেন অবাছাই।

কিন্তু কোর্টে নেমেই সব হিসাব নিকাশ ওলট-পাল্ট করে দেন স্টিফেনস। প্রথম সেট ৬-১ ব্যবধানে জিতে ভেনাসকে সর্তক করেছিলেন স্টিফেনস। কিন্তু পরের সেটে ভেনাস ৬-০ গেমে জিতে ম্যাচে সমতা আনেন।

১-১ সমতা নিয়ে তৃতীয় ও শেষ টেস্টে হাড্ডাহাড্ডি লড়াই করেন ভেনাস ও স্টিফেনস। তাই বেশ জমেও উঠেছিলো সেটটি। শেষ পর্যন্ত ৭-৫ গেমে জয় দিয়ে ফাইনালের টিকিট কাটেন স্টিফেনস। পুরো ম্যাচ শেষ হতে সময় লাগে ২ ঘণ্টা ৭ মিনিট।

১৯৮১ সালের পর এই প্রথমবার যুক্তরাষ্ট্রের চার খেলোয়াড়ের ইউএস ওপেনে সেমিফাইনালে উঠলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

১৫ বছর পর ইউএস ওপেনে অল আমেরিকান ফাইনাল

আপডেট সময় ০১:৫৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭